1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

স্বৈরাচার বিদায় নিয়েছে বলেই দেশের মানুষ মুক্তি পেয়েছে বললেন মঈন খান

  • বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৭৮ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, স্বৈরাচার বিদায় নিয়েছে বলেই দেশের মানুষ মুক্তি পেয়েছে। বিগত ১৫ বছর নতুন প্রজন্ম তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই বিএনপি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলে। নতুন প্রজন্ম ভোট দিতে পারেনি। তারা ভোট দিতে চায়। নির্বাচনের জন্য যে অত্যাবশ্যকই সংস্কার প্রশাসন ও পুলিশ সেটাকে সংস্কার করে নির্বাচন দিতে হবে।

১ জানুয়ারি, বুধবার সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছে। ২০২৩ সালে ২৮ অক্টোবর গত স্বৈরাচারী সরকার গনতন্ত্রকে হত্যা করেছে। গত জুলাই আগস্টে আপনার যে আন্দোলন দেখেছেন সেটা হচ্ছে গত স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন। সেই আন্দোলনে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

মঈন খান আরও বলেন, বাংলাদেশে ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। এতেই জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।

অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, নির্বাহী কমিটির সদস্য ইকবাল হাসান শ্যামল, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল সভাপতি গণেশচন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews