1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

নড়াইলে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

  • বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১১৭ গননা করুন

একতা ডেস্কঃ নড়াইলের আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। ৩১ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে নড়াইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-২ আদালতের বিচারক মেহেদী হাসান এ আদেশ দেন।

নড়াইল জজকোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল হক বলেন, বাদী দীর্ঘদিন ধরে আদালতে উপস্থিত না হওয়ায় মামলাটি খারিজ করে দিয়েছেন বিচারক। এ মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।

সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর লন্ডনে বিএনপির সমাবেশে শেখ মুজিবুর রহমানকে নিয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণমাধ্যমে প্রকাশিত সেই সংবাদ পড়ে ক্ষুব্ধ হন নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর এলাকার বাসিন্দা শাহজাহান বিশ্বাস। তারেক রহমানের ওই বক্তব্যে বঙ্গবন্ধুর সম্মানহানি হয়েছে, এমন দাবি করে শাহজাহান নড়াইলের আদালতে তারেক রহমানের বিরুদ্ধে মানহানি মামলা করেন।

তারেক রহমানের বিরুদ্ধে করা মানহানি মামলা খারিজ হওয়ায় আনন্দ মিছিল করেছে নড়াইল জেলা বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে শহরের চৌরাস্তা থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আদালত সড়কে এসে শেষ হয়। আনন্দ মিছিলে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক আলী হাসান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জসহ অনেকে উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews