1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

আওয়ামী লীগ নেতা নারীসহ আপত্তিকর অবস্থায় আটক

  • সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৩৪৮ গননা করুন

একতা ডেস্ক: কুমিল্লার লালমাইয়ে তিন সন্তানের জননীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে শাহ আলম নামের এক আওয়ামী লীগ নেতাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ২০ অক্টোবর, রবিবার রাত ১০টার দিকে উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ভুশ্চি গ্রামে এই ঘটনা ঘটে। আটক আওয়ামী লীগ নেতা ওই গ্রামের মৃত আলী হোসেনের ছেলে ও বেলঘর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। ওই গ্রামের আমিনুল ইসলাম জানান, গত ৩/৪ বছর ধরে আওয়ামী লীগ নেতা শাহ আলমের সঙ্গে একই গ্রামের আওয়ামী লীগ কর্মী আবুল হোসেনের স্ত্রীর অবৈধ সম্পর্ক চলছিল। গ্রামের সবাই বিষয়টি জানলেও শাহ আলমের ক্ষমতার কারণে কেউ কিছু বলতো না। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গ্রামের যুবকরা প্রতি রাতে আবুল হোসেনের বাড়ির সামনে পাহারা শুরু করে।

রবিবার রাত ৮টার দিকে আওয়ামী লীগ নেতা শাহ আলম নারীর ঘরে প্রবেশ করলে শতাধিক যুবক ওই বাড়ি ঘেরাও করে। এসময় কয়েকজন যুবক ঘরে ঢুকে অনৈতিক সম্পর্কের অভিযোগে শাহ আলমকে মারধর শুরু করে। তখন ওই নারী বলতে থাকে, শাহ আলম ভাই তিন চার বছর ধরে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছে। সবাই যেহেতু জেনে গেছে, এখন আমাকে বিয়ে করতে হবে।

প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন বলেন, নারীসহ আওয়ামী লীগ নেতা আটকের খবর পেয়ে ভুশ্চি ও আশেপাশের গ্রাম থেকে শত শত মানুষ ওই বাড়িতে আসে। বেশিরভাগ লোক শাহ আলমকে ঘর থেকে বের করে গণপিটুনি দিতে চায়। বিষয়টি বুঝতে পেরে আমরা পুলিশকে জানাই। পরবর্তীতে রাত ১০টায় সেনাবাহিনীর ও পুলিশের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে আওয়ামী লীগ নেতা শাহ আলমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক বেলঘর উত্তর ইউনিয়ন বিএনপির এক নেতা বলেন, নারীসহ আওয়ামী লীগ নেতাকে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। শুনেছি পার্শ্ববর্তী ইউনিয়নের বিএনপির এক নেতা তিন লাখ টাকার বিনিময়ে তাকে থানা থেকে ছাড়াতে দৌড়ঝাঁপ করছেন।

নারীসহ শাহ আলম নামের একজনকে ভুশ্চিতে এলাকাবাসী আটক করেছে শুনে প্রথমে পুলিশের একটি টিম পাঠিয়েছিলেন বলে জানান ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জহিরুল ইসলাম। পরে পরিস্থিতি অবনতির আশংকায় সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে যায়।

এ প্রসঙ্গে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম রাত সাড়ে ১২টায় বলেন, আওয়ামী লীগ নেতা শাহ আলম ও নারীকে জনরোষ থেকে সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে থানায় আনা হয়েছে। উদ্ধার করা নারী শাহ আলমের বিরুদ্ধে মৌখিকভাবে ধর্ষণের অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্রঃ কালের কণ্ঠ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews