1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

এবার সত্যিই বিয়ে করলেন তাহসান

  • শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৫৬ গননা করুন

একতা ডেস্কঃ বিচ্ছেদের পর তার সাবেক স্ত্রীর বিয়ের খবর সত্য ছিল। তারপর কিছুদিন শোনা গিয়েছিল, সংগীত-অভিনয়শিল্পী তাহসান রহমান খানও বিয়ে করেছেন। তবে সেটা গুজবে পরিণত হতে সময় লাগেনি। হ্যাঁ, তবে এবার সত্যিই বিয়ে করলেন জনপ্রিয় এই তারকা। পাত্রী রোজা আহমেদ। পেশায় মেকওভার আর্টিস্ট। পড়াশোনা করেছেন মার্কিন মুলুকে। বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই।

পাত্রী রোজা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে সেখানেই প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান। শহরটির কুইন্সে আছে রোজাস ব্রাইডাল মেকওভার। ১০ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত। বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা। এ ছাড়া মেকওভার প্রশিক্ষক হিসেবে তিনি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছেন।

প্রেম ও বন্ধুত্বের সম্পর্ক থেকে ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান। হয়েছে তাদের বিচ্ছেদও। মিথিলা ঘর বেঁধেছেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews