1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

হবিগঞ্জে ব্যাংক কর্মকর্তা অপহরণের দুইদিন পর উদ্ধার

  • শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৭৭ গননা করুন

একতা ডেস্কঃ হবিগঞ্জ জেলাশহর থেকে অপহৃত ব্যাংকার আব্দুল জব্বার চৌধুরীকে দুই দিন পর উদ্ধার করা হয়েছে। অপহরণকারীরা দুই লাখ টাকা মুক্তিপণ নিয়ে ৩ জানুয়ারি, শুক্রবার পুলিশের ধাওয়ায় তাকে জেলার মিরপুর এলাকায় গাড়ি থেকে মহাসড়কে ফেলে পালিয়ে যায়। সেখান থেকে হবিগঞ্জ জেলা ডিবি পুলিশ তাকে উদ্ধার করে।

তিনি চৌধুরী সিটি ব্যাংক পিএলসি হবিগঞ্জ প্রধান শাখার সহকারী ব্যবস্থাপক ও শহরের ইনাতাবাদ এলাকার মৃত আরজু মিয়া চৌধুরীর ছেলে। ওই ব্যাংক কর্মকর্তা গত ১ জানুয়ারি, বুধবার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে তার স্ত্রী সৈয়দা মাহফুজা আক্তার হবিগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে উদ্ধার তৎপরতা শুরু হয়। অপহরণকারীরা ওই ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে করে কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে নিয়ে যায়। পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান পর্যবেক্ষণ করছিল। অপহরণ হওয়ার দ্বিতীয় দিন তারা অপহৃতের ব্যাংক হিসেব থেকে দুই লাখ টাকা তুলে নেয় এবং তার স্ত্রীর নিকট আরও পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

গতকাল শুক্রবার ভোরে অপহরণকারীদের অবস্থান ভৈরবে নিশ্চিত হওয়ার পর গোয়েন্দা পুলিশ, র‍্যাব ও থানা পুলিশ তাদের পিছু নেয় এবং পরিচয় গোপন রেখে হাতে-হাতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার ফাঁদ পাতে। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী পিছু নিয়েছে বুঝতে পেরে অপহরণকারীরা তাকে হবিগঞ্জ সদর উপজেলার মিরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ফেলে রেখে চলে যায়। এরপর গোয়েন্দা পুলিশ সেখান থেকে আব্দুল জব্বারকে উদ্ধার করে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ব্যাংক কর্মকর্তার পরিবারকে মামলা দায়েরের জন্য বলা হয়েছে। অপহরণকারীদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews