একতা ডেস্কঃ বেগম খালেদা জিয়ার নির্বাচনী গাড়িবহরে হামলার ঘটেছিল রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে। সে সময় হামলাটি ভিন্নখাতে নিতে নানা নাটক সাজানো হয়। তখন এ ঘটনায় মামলা হলেও পুলিশ জড়িতদের গ্রেফতার করেনি। আলোচিত সেই ঘটনায় ৯ বছর পর জড়িত আবুল হাসান (৪০) নামে এক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। গতকাল শুক্রবার ভোরে রাজধানীর মনিপুরি পাড়া এলাকা থেকে আবুল হাসানকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।
পুলিশ সূত্র জানায়, গত ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণা চলছিল। সেই নির্বাচনী প্রচারণায় বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে অংশগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। সেই প্রচারণার গাড়িবহরে হামলার ঘটনায় গত ২২ আগস্ট তেজগাঁও থানায় মামলা হয়। সেই মামলায় এজাহারভুক্ত আসামী ছাত্রলীগ নেতা আবুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হাসান তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Leave a Reply