1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

মমতার মন্ত্রীর ভাষ্যে পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বাংলাদেশ

  • রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২০৫ গননা করুন
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ।

একতা ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বলেছেন বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে। তিনি বলেন, ‘সীমান্তে বাংলাদেশ ভারতকে কাঁটাতারের বেড়া দিতে দিচ্ছে না। আমাদের সীমানায় আমরা কাঁটাতারের বেড়া দিলে তাদের কি? আমরা তো তাদের জমিতে গিয়ে কিছু করছি না।’ শনিবার কলকাতা পৌর সংস্থার একটি স্মরণসভা অনুষ্ঠানে এই অভিযোগ করেন শোভন দেব। তিনি চট্টোপাধ্যায় রাজ্যটির ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করছেন।

তিনি বলেন, বাংলাদেশের ঘটনায় কিছু কিছু দেশের ইন্ধন আছে বলে তার মনে হয়। বাংলাদেশের ঘটনায় ভারত সরকারের আরও পজিটিভ পদক্ষেপ নেওয়া উচিত। একেবারে নীরবতা পালন করে ভারতের সরকার দেশের মানুষের মনের মধ্যে আঘাত সৃষ্টি করছে। বিশেষকরে পশ্চিমবঙ্গের মানুষের মনে আঘাত আসছে। আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে ফসল চাষ ছাড়া সীমান্তবর্তী কোনো দেশ তাদের সীমানায় বেড়া কিংবা কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। কিন্তু বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সীমান্তে স্থাপনা নির্মাণের চেষ্টা করেন।

কিছুদিন আগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া সীমান্তে শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সীমান্ত আইন লঙ্ঘন করে বেড়া নির্মাণের প্রতিবাদ জানালে কাজ বন্ধ রাখে বিএসএফ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews