1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

বাংলাদেশের জন্য ট্যাঙ্ক নয় ড্রোনই যথেষ্ট বললেন শুভেন্দু অধিকারী

  • সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১১৯ গননা করুন

একতা ডেস্কঃ পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ভারতের সামরিক শক্তির প্রসঙ্গ তুলেও বাংলাদেশকে কটাক্ষ করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের বালুরঘাটে বাংলাদেশের তরফে ট্যাঙ্ক মোতায়ন করা হয়েছে। তাদের মনে রাখতে হবে এখন ট্যাঙ্ক বা বন্দুক নিয়ে যুদ্ধ হয় না।

বাংলাদেশের সমন্বয়কদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, তারা জানে না আমাদের সেনাবাহিনী বা বিএসএফ পাঠানোর দরকার হবে না, আমরা এখন ড্রোনেই বেশি উন্নত। গতকাল ১২ জানুয়ারি, রবিবার কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়কদের হুঙ্কারের পরিপ্রেক্ষিতে পাল্টা হুঙ্কার দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, ভারত এখন গোটা বিশ্বের তৃতীয় সামরিক শক্তিধর দেশ এবং অত্যন্ত দায়িত্বশীল। দুর্বল দেশকে কখনও আক্রমণ করে না। বাংলাদেশকে জবাব দিতে পাঁচ থেকে সাতটা ড্রোনই যথেষ্ট। তাতেই ওদের অবস্থা ওসামা বিন লাদেনের থেকে খারাপ হবে। ওরা (বাংলাদেশ) বালুরঘাট সীমান্তে কটা ট্যাঙ্ক নিয়ে এসেছে। সেগুলোকে শ্যাওলা, খড়গাদা দিয়ে সাজিয়েছে। কিন্তু আমাদের ট্যাঙ্ক লাগে না, কারণ ট্যাঙ্ক দিয়ে এখন যুদ্ধ হয় না, বন্দুক দিয়ে যুদ্ধ হয় না, জনবলও লাগে না। আসলে ওরা ৬০-৭০ এর দশকে আছে। এখানে ফোর্ট উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপাধপ ধপাধপ হয়ে যাবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews