1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

অন্তর্বর্তী সরকারের আমলে শেখ হাসিনা ওপর প্রথম দুর্নীতির মামলা

  • সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১২৯ গননা করুন

একতা ডেস্কঃ দুর্নীতি দমন কমিশন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির অভিযোগ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটি তার ওপর প্রথম দুর্নীতির মামলা।

অন্তর্বর্তী সরকার তার উপর অভিযোগ তুলেছে ক্ষমতায় থাকাকালীন ছয় জনের নামে ৭ কাঠা প্লটের জালিয়াতি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণঅভ্যুত্থানের মুখে পড়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশ ছাড়ার পর তার বিরুদ্ধে বিভিন্ন রকমের মামলা হয়। কিন্তু এই প্রথম লর্ড জালিয়াতির মামলায় পড়েছেন তিনি। এ বিষয়ে তার বিরুদ্ধে আরো পাঁচটি মামলা করা হবে বলে জানিয়েছে দুদক। এই মামলায় প্রথম আসামি করা হয়েছে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং দ্বিতীয় আসামি করা হয়েছে শেখ হাসিনাকে।

অভিযোগে বলা হয়েছে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচলে ২৭ নাম্বার সেক্টরে বেআইনিভাবে প্লট জালিয়াতি করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনায় মোট ১৬ জনকে আসামি করা হয়েছে। এ নিয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ‘গণপ্রজাতন্ত্রী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে প্লট জালিয়াতি করেছেন। এখানে তিনি পরিবারের নামে বেশ কিছু প্লট বরাদ্দ করে রেখেছেন।’

জাতীয় গৃহায়ান কর্তৃপক্ষ সহ ১৬ জনের বিরুদ্ধে আলোচ্য মামলাটি করা হয়েছে। দুদক জানিয়েছে, এই জন্য আরো পাঁচটি মামলার আয়োজন করা হয়েছে শেখ

হাসিনার জন্য। শেখ হাসিনা ছাড়াও এই মামলায় আরো অভিযুক্ত থাকবে তার ছোট বোন শেখ রেহানা, সায়মা ওয়াজেদ পুতুল এবং সজীব ওয়াজেদ জয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews