একতা ডেস্কঃ পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়কদের হুঙ্কারের পরিপ্রেক্ষিতে পাল্টা হুঙ্কার দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে উপহাস করে শুভেন্দু বলেছেন, ইউনূসের অবস্থা ওসামা বিন লাদেনের থেকেও খারাপ হবে। গতকাল ১২ জানুয়ারি, রবিবার কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।
তিনি জানান, বাংলাদেশকে জবাব দিতে পাঁচ থেকে সাতটা ড্রোনই যথেষ্ট। ওরা (বাংলাদেশ) বালুরঘাট সীমান্তে কটা ট্যাঙ্ক নিয়ে এসেছে। সেগুলোকে শ্যাওলা, খড়গাদা দিয়ে সাজিয়েছে। কিন্তু আমাদের ট্যাঙ্ক লাগে না, কারণ ট্যাঙ্ক দিয়ে এখন যুদ্ধ হয় না, বন্দুক দিয়ে যুদ্ধ হয় না, জনবলও লাগে না। আসলে ওরা ৬০-৭০ এর দশকে আছে। এখানে ফোর্ট উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপাধপ ধপাধপ হয়ে যাবে।
শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ। এখানে রাষ্ট্রবাদী একটা সরকার দরকার। যে সরকার রাষ্ট্রবিরোধী শক্তি এবং মৌলবাদী জঙ্গিবাদকে জিরো টলারেন্স নীতি নিয়ে খতম করবে। এছাড়া পশ্চিমবঙ্গে বাঁচার কোনো রাস্তা নেই। পশ্চিমবঙ্গ এখন জঙ্গিদের বাসভূমি হয়ে গেছে।

Leave a Reply