1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

মাইক্রোসফ্ট আধুনিক ডেটা সেন্টার নির্মাণ করবে

  • সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২১৮ গননা করুন

একতা ডেস্কঃ প্রযুক্তি জায়ান্ট কোম্পানি মাইক্রোসফট ডেটা সেন্টারকে নতুন মডেলে সাজাতে চায়। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে (এআই) কাজে লাগিয়ে মাইক্রোসফট তাদের ডেটা সেন্টারকে আরও আধুনিক রূপে সাজাতে চায়। আর সে জন্যই তারা চলতি বছরে বিগ বাজেট খরচ করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি ২০২৫ অর্থবছরে ডেটা সেন্টার তৈরির জন্য ৮০ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে।

তারা ৮ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে নতুন প্রযুক্তিসমৃদ্ধ এই ডেটা সেন্টারে। মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়, ওপেন এআই চ্যাটজিপিটি চালু করার পর এআই প্রযুক্তিতে বিনিয়োগ ব্যাপকভাবে বেড়েছে। কারণ, বিভিন্ন খাতের কোম্পানিগুলো তাদের পণ্য ও সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করতে চাচ্ছে। এআইকে আরও সমৃদ্ধিশীল ও করে গড়ে তুলতে প্রয়োজন বেশি বেশি কম্পিউটিং শক্তির। এর কারণ হলো, এআই মডেলগুলো কাজ করাতে অনেক বড় তথ্য প্রক্রিয়া করতে হয়। সে জন্য বিশেষ ধরনের ডেটা সেন্টারের প্রয়োজন, যেখানে হাজার হাজার চিপ একত্রে কাজ করতে পারে। এই চিপগুলো একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে শক্তিশালী গ্রুপ তৈরি করতে সক্ষম হয়, যা এআই প্রযুক্তিকে দ্রুত এবং কার্যকরভাবে চালাতে সাহায্য করে। আর সে জন্যই নতুন বছরের শুরুতেই মাইক্রোসফট ডেটা সেন্টারকে আরও উন্নত করার পরিকল্পনা করেছে কোম্পানিটি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews