1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

আগুনে পুড়িয়ে ছাই ১০ লাখ টাকার কারেন্ট জাল

  • মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১০৩ গননা করুন

একতা ডেস্কঃ মাদার ফিসারিজ খ্যাত রামসার সাইট সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওর থেকে ১০ লাখ টাকার কারেন্ট জাল ও রিং জাল আগুনে পুড়িয়ে ছাই করা হয়েছে।

গতকাল সোমবার বিকেল ৪টা দিকে হাওরের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করে ওই জালগুলো জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফ আলী, তাহিরপুর থানার এএসআই রাজু আহমেদ, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষন কর্মকর্তা মো. হাসিবুল তারেক, উপজেলা প্রশিক্ষিকা সুমাইয়া সুলতানা ও রামসিংহপুর এবং রূপনগর আনসার ক্যাম্পের আনসার ও পুলিশ সদস্যগণ।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, অভিযানে ২ হাজার মিটার রিং চাই ও ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জালের আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। পরে গোলাবাড়ী আনসার ক্যাম্পের সামনে জনসম্মুখে সমস্ত জাল পুড়িয়ে ছাই করা হয়। এছাড়া হাওরের জীব বৈচিত্র্য, মাছ, পাখি রক্ষায় আমাদের অভিযান চলবে। এছাড়া গত দুই মাসে প্রায় কোটি টাকার মাছ ধরার বিভিন্ন ধরনের জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ছাই করা হয়েছে। এর পাশাপাশি হাওর পাড়ের মানুষদেরকে নিয়ম মেনে চলার জন্য আহ্বান জানানোও হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews