1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গত ৫ আগস্ট আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় ইন্সপেক্টর আরাফাতকে গ্রেপ্তার

  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯১ গননা করুন

একতা প্রতিবেদক: গত ৫ আগস্ট ছাত্র বিদ্রোহের দিন আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার সকালে রাজধানীর আফতাবনগর থেকে ইন্সপেক্টর আরাফাত হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। এ প্রসঙ্গে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ভিডিও দেশ-বিদেশে নাড়া দিয়েছে। অনেক সমালোচনা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে জানা গেছে, ৫ আগস্টের ঘটনায় ইন্সপেক্টর আরাফাত হোসেন জড়িত ছিলেন। তখন সে লুকিয়ে থাকে। ওই ঘটনায় দায়ের করা মামলায় আজ রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা গুলিবিদ্ধ লাশ ভ্যানে করে নিয়ে যাচ্ছেন। তারা পরে একটি পরিত্যক্ত ব্যানার দিয়ে আচ্ছাদিত করা হয়। ভিডিওতে পুলিশের জ্যাকেট ও হেলমেট পরা লোকদের মধ্যে একজন হলেন ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন। বিষয়টি জানাজানি হওয়ার পর তিনি আত্মগোপন করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews