1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

২ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগ ডিবির হারুনের বিরুদ্ধে

  • মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৩৩ গননা করুন

একতা ডেস্কঃ জান্নাতুল ফেরদৌস নামে এক বিধবা নারী সাবেক ডিবিপ্রধান হারুন-অর-রশিদের বিরুদ্ধে একটি মামলায় দুই কোটি টাকা ঘুষ দাবির অভিযোগ করেছেন। টাকা দিতে না পারায় মামলার চার্জশিটে তার পরিবারের সদস্যদের নাম দেওয়া হয় বলে তিনি জানান।

জান্নাতুল ফেরদৌস গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। তিনি জানান, তার স্বামী মৃত হাসান আহমেদ ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। পরে তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যানও ছিলেন। পৈতৃক সূত্রে একজন জুট মিলস ব্যবসায়ী ছিলেন। ২০২০ সালে ব্রেইন স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন তার স্বামী।

তিনি বলেন, ওই সময় তার দেবর কবির আহমেদ ও মুসা এবং তাদের কর্মচারী বিদ্যুৎ ঘোষ বিভিন্ন অজুহাতে কম্পানির বিভিন্ন ডকুমেন্টস সরাতে শুরু করেন। কম্পানির চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয় তার স্বামীকে। ঘটনা বুঝতে পেরে হাসান তার প্রতিষ্ঠান ও সম্পত্তি রক্ষায় ভিডিও বার্তায় শুভাকাক্সক্ষীদের সহায়তা কামনা করেন। বিষয়টি নিয়ে তিনি রাজধানীর মতিঝিল থানায় জিডিও করেন। ২০২২ সালের ২৪ জানুয়ারি তার স্বামী হাসানের মৃত্যুর পর অভিযুক্তরা পরিবারের আটজনের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করেন। এ মামলা পল্টন থানা পুলিশ তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দেয়। পরে এ তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিলে আদালত তা ফের তদন্তে দেয় ডিবিকে। এরপর ডিবিপ্রধান হারুন তাকে ডেকে নিয়ে দুই কোটি টাকা চান। অন্যথায় তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার হুমকি দেন। টাকা দিতে না পারায় এ মামলায় চার্জশিট দেয় ডিবি। পরে আত্মসমর্পণ করে জামিন নেন তারা। মামলাটি এখন চার্জ শুনানির জন্য ধার্য রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews