1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

হাসিনার পতনের সম্ভাবনা আগে থেকেই টের পেয়েছিল চীন

  • বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ২০৫ গননা করুন

একতা ডেস্কঃ বিভিন্ন আন্তর্জাতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার সরকারের পতনের কথা চীন আগেই জানত। তাদের দাবি, শেখ হাসিনা সরকারের পতনের পর চীন বেশ অনড় অবস্থান নিয়েছে এবং বেশিরভাগ সময় নিশ্চুপ ভূমিকা পালন করেছে। অবশ্য চীন জানিয়েছে, হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর তারা নিবিড়ভাবে নজর রাখছে। চীন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে গভীরভাবে পর্যবেক্ষণ করে আসছে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর, একাধিক দেশ তাদের অভিনন্দন জানানোতে চীন ছিল তাদের মধ্যে প্রথম। প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের অভিনন্দন বার্তা, নির্বাচনের পরদিন অর্থাৎ ৩১ ডিসেম্বর বিকালেই ঢাকায় নিযুক্ত তৎকালীন চীনা রাষ্ট্রদূত গণভবনে পৌঁছে দিয়েছিলেন। নির্বাচনের পর চীন বাংলাদেশের সঙ্গে বড় আকারের ঋণদান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তিতে যুক্ত হয়েছিল। ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত চীন নিয়মিত ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং বিভিন্ন প্রকল্পে অর্থ ছাড়ের কথা জানিয়েছিল। তবে, ২০২৩ সালের জুন থেকে ২০২৪ সালের শেষ পর্যন্ত চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশে কোনো বড় পরিকাঠামোগত ঋণচুক্তি বা অর্থ ছাড়ের ঘোষণা দেওয়া হয়নি।

বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনার টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর চীন সম্ভবত সরকারের ভঙ্গুরতা ও রাজনৈতিক অস্থিতিশীলতা সম্পর্কে পূর্বাভাস পেয়েছিল। এর কারণেই, ২০২৪ সালের নির্বাচনের পর চীন সফরে গিয়ে বড় কোনো ঋণ চুক্তি কিংবা পরিকাঠামো খাতে আর্থিক সহায়তা ঘোষণা করতে দেখা যায়নি। এমনকি, নির্ধারিত সফরের শেষের আগেই শেখ হাসিনা দেশে ফিরে আসেন। চীনের এই স্থিতিশীল এবং নিরপেক্ষ অবস্থান অনেক প্রশ্ন তুলে দিয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews