1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

বিজিবি বিপুল পরিমাণ অরক্ষীত ভূমি উদ্ধার তৎপরতায়

  • বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৩৮ গননা করুন

একতা ডেস্কঃ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া সীমান্তের পদ্মার শাখা নদীর ওপারে দেশের বিপুল পরিমাণ অরক্ষীত ভূমি উদ্ধার তৎপরতায় রয়েছে বিজিবি। দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ সীমান্তে স্থাপন করা হবে সীমানা পিলার।

উপজেলার চল্লিশপাড়া সীমান্তের ওপারে ভারতের মুর্শিদাবাদ পরেছে জলাঙ্গী সীমান্তে। দীর্ঘদিন ধরেই সীমান্তের দুই দেশের বিস্তৃত এলাকা অরক্ষীত। নেই কোনো সীমানা পিলার। বাংলাদেশ অংশের আন্তর্জাতিক সীমানায় উড়ছে সাদা পতাকা। অবশেষে চল্লিশপাড়া সীমান্ত এলাকায় অরক্ষীত ভূমি ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ। দ্রুতই সেখানে স্থাপন করা হবে সীমানা পিলার। সেই সঙ্গে ভারতও ফিরে পাচ্ছে অরক্ষীত অংশ। পদ্মার শাখা নদীর তীর ঘেষে জেগে ওঠা ভূখণ্ড সম্পূর্ণ রুপে ফিরে পাওয়ার অপেক্ষায় এই অঞ্চলের মানুষ। এ বিষয়ে স্থানীয়রা বলেন, ২৫ বছর পরে জমি ফিরে পেয়ে ভালো লাগছে। আমদের জমি আমরা ফিরে পেতে যাচ্ছি তাই আমরা খুশি।

বাংলাদেশের সীমান্তে পিলার স্থাপনের মিলেছে আশানুরূপ সারা। দুই দেশের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ঠিক রেখে নেওয়া হবে কার্যকরী পদক্ষেপ। বিজিবির কুষ্টিয়ার সেক্টর কমান্ডার কর্ণেল মারুফুল আবেদিন বলেন, ‘যেহেতু নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে এবং নতুন চর জাগ্রত হয়েছে তখন আমরা গত ফেব্রুয়ারি মাসে একটি জয়েন্ট সার্ভের মাধ্যমে আমার আমাদের শূন্যরেখাটা পরিবর্তন করে মার্কিং করি।’

কুষ্টিয়ার ব্যাটালিয়ন-৪৭ এর অধিনায়ক লে. কর্ণেল মাহবুব মুর্শেদ রহমান বলেন, ‘আমাদের সীমান্তের আমরা এক ইঞ্চি জায়গাও আমরা ছাড় দেইনি। সেখানে আমাদের নিয়ন্ত্রণ আছে এবং কার্যক্রম পুরোপুরি চালু রেখেছি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews