1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

গুপ্তছড়া- কুমিরা নৌরুটে অনিয়ম সেচ্ছাচারিতা জনদুর্ভোগ নিরাসনের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

  • বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৯৫ গননা করুন

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সন্দ্বীপবাসির প্রাণের দাবি ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত উমুক্ত নৌ-পথকে বাঁধাগ্রস্ত করায় জগলুল হোসেন নয়নের ইজারা বাতিল এবং ঘাটে অরাজকতা বন্ধ, সন্দ্বীপ মেরিন সার্ভিসকে বাধা প্রদান, সিন্ডিকেট ও অনিয়ম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে আমরা সন্দ্বীপবাসি সংগঠন। ১৫ জানুয়ারি বুধবার বেলা ২ টায় গুপ্তছড়া ঘাটে বিআইডব্লিউটিএ দ্বীপবন্ধু জেটির কাউন্টারের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ বিক্ষোভে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার নাছিরুল কবির মনির তালুকদার, সন্দ্বীপ মেরিন সার্ভিসের এমডি ও বিএনপি নেতা লায়ন নাছির উদ্দীন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইনউদ্দীন, লায়ন আমজাদ হোসেন জামায়াত নেতা শাহেদ খান, যুব জামায়াত নেতা মাকছেদুর রহমান, ইসলামি আন্দোলনে নেতা মুহিব খান, যুক্তরাষ্ট্র প্রবাসি এস কে ফেরদৌস, বকতিয়ার উদ্দিন রানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্নয়ক সাইফুর রহমান খান, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুরনবী, মাইনউদ্দীন ফাহাদ, বইচিন্তা সমন্বয়ক নজরুল নাইম, ইসমাইল হোসেন কষ্টি, শেখ রুবেল, কিবরিয়া শাহিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্মী নজরুল ইসলাম। এ ছাড়াও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে একাত্বতায় ব্যানার নিয়ে অংশ গ্রহন করে সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদ, মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন সন্তোষপুর, সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং স্টুডেন্ট ফোরাম, দ্বীপের মায়াবী স্বপ্ন সংগঠন, ফ্রিডম বার্ডস অব সন্দ্বীপ, সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ, তিতা কাজী পাড়া দেশী প্রবাসী ঐক্য পরিষদ, প্রাণের সন্দ্বীপ মানব দরদী সংগঠন, সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম, সোনালী সন্দ্বীপ তরুণ প্রবাসী ঐক্য পরিষদ, সন্দ্বীপ ই-কর্মাস পরিবার, বৈষম্য বিরোধ যাত্রী আন্দোলন, বইচিন্তা সহ নানা সংগঠন।

দুপুরের পর থেকে শত শত ব্যক্তি গুপ্তছড়া ঘাটে সন্দ্বীপবাসি এক হও, গুপ্তছড়া কুমিরা নৌ-পথে সকল ষড়যন্ত্র রুখে দাও স্লোগানে উত্তলিত করে। বক্তারাবলেন কুমিরা গুপ্তছড়া নৌরুটে কুমিরা গুপ্তছড়া ঘাটে নয়নের ইজারা বাতিল করতে হবে, যাত্রী ভাড়া ১৫০/২০০ টাকার মধ্যে করতে হবে, ঘাটে যাত্রীদের লাইফ জ্যাকেট প্রদান করতে হবে, তথা কথিত ভিআইপি টিকেট বাতিল করতে হবে, ভিআইপি টিকেট দিলে কাউন্টার থেকে উঠিয়ে নেয়ার জোর দাবি জানাচ্ছি, এবং সন্দ্বীপ থেকে রাতে ও রোগী পাড়াপাড় করতে হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews