1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৫১ গননা করুন

খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের ১০ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। ১৫ জানুয়ারি, বুধবার মহালছড়িতে উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক কমিটির আয়োজনে আহবায়ক মিল্টন চাকমা কলিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব ছানোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে প্রেস ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

দৈনিক খবর পত্র ও আলোকিত পাহাড় পত্রিকার মহালছড়ি উপজেলা প্রতিনিধি প্রবীন সাংবাদিক দীপক সেনকে সভাপতি ও দৈনিক সকালের সময় পত্রিকার মহালছড়ি উপজেলা প্রতিনিধি ছানোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে দৈনিক আজকের পত্রিকা মহালছড়ি প্রতিনিধি মিল্টন চাকমা, যুগ্ম সম্পাদক পদে দৈনিক ভোরের কাগজ ও অনলাইন পোর্টাল দৈনিক বার্তা-র মহালছড়ি প্রতিনিধি মিল্টন চাকমা কলিন, সাংগঠনিক সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার মহালছড়ি প্রতিনিধি মো: শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে দৈনিক শিরোনাম পত্রিকার মহালছড়ি প্রতিনিধি উত্তম চাকমা, নির্বাহী সদস্য মো: কাউসারুল ইসলাম, সদস্য পদে ভগদত্ত চাকমা, মো: সাইদুর রহমান ও সাবাই মারমা। কার্যকরী কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

কমিটি ঘোষণার সময় আরো উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, মহালছড়ি কাঠ ব্যবসায়ী বহুমুখী সমিতির আহবায়ক কমিটির সদস্য মো: জাহাঙ্গীর আলম, সদস্য হেলাল উদ্দিন ও বিপুল চৌধুরী।

সভায় কমিটি ঘোষণা শেষে উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি অত্র এলাকার জনদুর্ভোগ মুলুক রাস্তাঘাটের যেসব কাজকর্ম বাকি আছে সেগুলো কলমের মাধ্যমে সরকারের কাছে তুলে ধরার পরামর্শ দেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews