1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

পরীমণি জন্মদিনের কেক কাটলেন

  • বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৮৫ গননা করুন
ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণি

একতা ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণি দেখতে দেখতে ৩২ টি বসন্ত পার করলেন। আজ ২৪ অক্টোবর, বৃহস্পতিবার আলোচিত এই নায়িকার জন্মদিন। বিশেষ এ দিনটিতে প্রতিবছর বেশ ঘটা করেই কেক কাটেন তিনি। তবে গতবছর নানার মৃত্যুর পর তেমন চাকচিক্য দেখা যায়নি পরীর জন্মদিনে। এবছরও সাদামাটা ভাবেই কাছের মানুষদের নিয়ে জন্মদিনের প্রথম প্রহরে কেক কাটলেন তিনি।

জাঁক জমক-পূর্ণ আয়োজন না করলেও কাছের কিছু বন্ধুবান্ধবদের সঙ্গে জন্মদিনের কেক কেটেছেন পরী। এ সময় এই নায়িকা ফেসবুক লাইভে এসে বলেন, ‘আসলে আমি শারীরিকভাবে একটু অসুস্থ। আমার জন্মদিন পালন করার কোনো পরিকল্পনাই ছিল না কারণ আমার নানা ভাই ছাড়া আমি বড্ড একা। প্রতিবছর নানু ভাইয়ের হাত ধরেই আমি কেক কাটতাম কিন্তু নানু ভাইতো আর এখন নেই। ভেবেছিলাম এই দিনে যান্ত্রিক এই শহর থেকে দূরে কোথাও গিয়ে নিজের মত সময় কাটাবো কিন্তু আমার কাছের প্রিয় কিছু মানুষ আমাকে সারপ্রাইজ দিয়েছে। আর তাই আমিও চাই এই বিশেষ মুহূর্তটি আমার দুই সন্তানকে সঙ্গে নিয়ে আমার ১ কোটি ছয় লাখ ভক্তকে নিয়েই কেক কাটতে।

প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন পরীমণি। অনম বিশ্বাস পরিচালিত ‘রঙিলা কিতাব নামের সিরিজটি আগামী ৮ নভেম্বর উন্মুক্ত হতে যাচ্ছে। সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি ও মোস্তাফিজুর নূর ইমরান। এছাড়া শিগগিরই ‘ফেলুবক্সী’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হতে যাচ্ছে তার। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় পরীমণির। এরপর রক্ত, স্ফুলিঙ্গ, আমার প্রেম আমার প্রিয়া, ‘স্বপ্নজাল, ‘বিশ্বসুন্দরী, গুণীন’, ‘প্রীতিলতা’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মা’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।

তথ্যসূত্রঃ ইত্তেফাক

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews