1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

এমন অমানবিক ঘটনা আর কোথাও ঘটে নি

  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১১৯ গননা করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

একতা ডেস্কঃ আজ সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্র-জনতা গতকালের মতিঝিলে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে। তবে মিছিলে বাধা দেয় পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে প্রথমে জলকামান ও টিয়ার শেল, পরে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এতে এক নারী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে অর্ধশতাধিক পাহাড়ির একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করে। মিছিলটি হাইকোর্ট মোড়ের দিকে এগোনোর সময় পুলিশ বাধা দেয়।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘আমরা তাদের বলেছিলাম, এভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়া যাবে না। আপনাদের কোনো প্রতিনিধি আমাদের সঙ্গে যেতে পারেন। কিন্ত তাঁরা রাজি না হয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে। তখন পুলিশ জলকামান নিক্ষেপ করে। এসময় পুলিশকে উদ্দেশ্য করে পাহাড়িরা ইট পাটকেল নিক্ষেপ করে।’ জানতে চাইলে এক শিক্ষার্থী বলেন, আমাদের মিছিলে তারা লাঠি চার্জ করে মিছিল বন্ধ করে দিয়েছে। পরবর্তীতে যখন আমরা আবার মিছিল নিয়ে যাচ্ছিলাম তখন তারা আবার লাঠি চার্জ করে।

একজন শিক্ষার্থী বলেন, টিয়ার শেল মারার পরেও তারা আবার আমাদের উপর এসে লাঠি চার্জ করে এমন অমানবিক ঘটনা আর কোন জায়গায় ঘটে নি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews