একতা ডেস্কঃ রাজধানী ঢাকা শহরের হাজারীবাগে একটি বহুতল ভবনের চামড়ার গোডাউনে আগুন লেগেছে। শুক্রবার বেলা সোয়া ২টার দিকে ট্যানারি কাঁচাবাজার এলাকায় সাততলা ভবনের পাঁচতলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়, পাশাপাশি আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।
আগুনের সূত্রপাতের কারণ এখনও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন বলেও তিনি জানান।

Leave a Reply