1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

বাংলাদেশে গণতন্ত্র ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় ভারত-যুক্তরাষ্ট্র

  • শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৯২ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় ভারত ও যুক্তরাষ্ট্র। দেশটির নতুন অধ্যায় শুরু করতে এই দুই দেশ সহায়তা করতে পারে বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসেটি। ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউআইওএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার এই সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়।

আন্তর্জাতিক রাজনীতিতে ভারত ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে গারসেটি বলেন, “এটা অতীতের কোনো বিষয় নয়। বর্তমানে তারা যেভাবে একসঙ্গে কাজ করছে, এর আগে কখনোই এমনটি ঘটেনি।” দক্ষিণ এশিয়ায় শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা উভয় দেশই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চাই।”

বাংলাদেশসহ বিভিন্ন দেশে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষার বিষয়ে গারসেটি বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাদের কাছে এটি পরিবর্তন আনার একটি সুযোগ বলে মনে করেন তারা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews