1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

যশোর জেলা উদীচীর ২২তম সম্মেলনে বর্ণাঢ্য শোভাযাত্রা

  • শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ২৪০ গননা করুন

একতা ডেস্কঃ ‘আমরা তো লড়ছি সমতার মন্ত্রে; থামবো না কখনোই শত ষড়যন্ত্রে’ এ স্লোগানকে প্রতিপাদ্য করে শুরু হয়েছে যশোর জেলা উদীচীর দ্বাবিংশ সম্মেলন। বৃহস্পতিবার বিকালে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্মেলনের উদ্বোধন করা হয়। সংগঠন কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন সুধীজন, জেলা সংসদসহ অন্যান্য শাখার নেতাকর্মীবৃন্দ।

সম্মেলন প্রস্তুতি পর্ষদের চেয়ারম্যান হাবিবা শেফার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা মশিউর রহমান। সদস্য সচিব সাজ্জাদুর রহমান খান বিপ্লবের সঞ্চালনায় আরও বক্তৃতা করেন বাংলাদেশ উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি জামশেদ আহমেদ তপন, যশোর সংসদের সহ সভাপতি আমিনুর রহমান হিরু প্রমুখ। বক্তরা বলেন, ‘সময়টা এখন কঠিন ও জটিল। ৭১ দেশ স্বাধীন হলেও সেই স্বাধীনতার অর্জন ধরে রাখতে পারেনি আমরা। সেই জন্যই তো দেশে একের পর এক স্বৈরাচারী শাসনব্যবস্থা দেখেছে জনগণ। ২৪ নতুন প্রজন্মের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলেও দেশে সাম্প্রদায়িকতার উল্কা ছড়ানো হচ্ছে। উদীচী সময় গণতন্ত্রের কথা বলে। শোষণমুক্ত বৈষম্যমুক্ত সমাজের কথা বলে। সেই আদর্শিক জায়গা থেকে উদীচী সব সময় তার লড়াই চালিয়ে যাবে। এসময় দেশে বক্তরা মুক্ত সাংস্কৃতিক চর্চার পরিবেশের আহ্বান জানান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কার্যালয়ের মিলনায়তনে সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হয়। শুক্রবার সম্মেলনের দ্বিতীয় দিনে সাংগঠনিক অধিবেশন থেকে জেলা কমিটি ঘোষণা করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews