একতা ডেস্কঃ ইউটিউবার পিনাকী ভট্টাচার্য তার ইউটিউবে ভিডিও বিকৃত টাইটেল এবং থাম্বনেইল দিয়ে অপ-প্রচারকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন।
তার ভিডিও বিকৃত টাইটেলে ছড়ানোর একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন, “আমার ভিডিও কপিরাইট ফ্রি। ততোক্ষণই যতোক্ষণ টাইটেল আর থাম্বনেইল অবিকৃত থাকবে। আমার ভিডিও নিয়ে উল্টাপাল্টা থাম্বনেইল আর টাইটেল যারা দেয় তারা সাবধান হয়ে যান। তিনি ২৪ ঘন্টা টাইম দিয়েছেন, এরপরে যদি এইরকম উল্টাপাল্টা টাইটেলে আর থাম্বনেইলে ভিডিও দেখতে পান তাহলে তিনি নিজে সবকয়টায় কপিরাইট স্ট্রাইক দিবেন। এক ঘন্টায় চ্যানেল জয় বাংলা হয়ে যাবে।

Leave a Reply