1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নৌযান শুমারি ২০২৬-এর তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন মোটরসাইকেল দূর্ঘটনায় নগরকান্দা ও ভাঙ্গার দুইজন নিহত শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বিএনপিকে ধন্যবাদ দিয়ে ঐক্যের ইঙ্গিত দিলেন

  • শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১১৩ গননা করুন
আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদ।
আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদ।

একতা ডেস্কঃ গেল বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী গণআন্দোলনের মুখে ক্ষমতাচুত্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁরপর থেকে দলটির অনেক নেতাকর্মী কেউ রয়েছেন পলাতক, কেউবা কারাগারে।

আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদের একটি বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে দেখা যায়, হাছান মাহমুদ বলছেন, যখন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলে সেটির বিপক্ষে যে বিএনপির অবস্থান, সেটির জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। একই সাথে আজকে যখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে, সেটির বিরুদ্ধেও বিএনপির অবস্থানের জন্য তাঁদেরকে ধন্যবাদ জানাই।

কিছু বিষয় কাম্য নয় উল্লেখ করে হাছান মাহমুদ আরো বলেন, সারাদেশে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে তাঁদের নেতাকর্মীরা যে কাজগুলো করেছে এখনো, যে কাজ গুলো করে যাচ্ছে, সেটি অবশ্যই বিএনপিকে দমন করতে হবে।

তিনি আরো বলেন, আমাকে বিভিন্ন মিডিয়ার সাক্ষাৎকারে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, যে আপনারা যদি প্রয়োজন হলে গণতন্ত্রের জন্য বিএনপির সাথে একসাথে কাজ করবেন কিনা প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, আমরা গণতন্ত্রের জন্য যেকোন দলের সাথে কাজ করতে আগ্রহী।

আমরা ২০০৬ সালে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করার কারণে বিএনপিকে সেসময় ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছিল। একবছর পর ২০০৭ সালে আমরা বিএনপিসহ একত্রিত হয়ে সে সময়ের যে অস্বাভাবিক সরকার তাঁর বিরুদ্ধে বিএনপিসহ একসাথে আমরা আন্দোলন করেছি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews