1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নৌযান শুমারি ২০২৬-এর তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন মোটরসাইকেল দূর্ঘটনায় নগরকান্দা ও ভাঙ্গার দুইজন নিহত শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে তিন কোটি টাকার ফার্নেস অয়েল উদ্ধার

  • শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৯৯ গননা করুন

একতা ডেস্কঃ সিরাজগঞ্জ জেলার চৌহালীতে, যমুনা নদী থেকে বাল্ক হেড আটক করে ২৬০ মেট্রিক টন লুষ্ঠিত ফার্নেস অয়েল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৫ আসামিকে। উদ্ধারকৃত ফার্সে তেলের বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা। শনিবার সকালে নৌ-পুলিশের একটি সূত্র এ তথ্য জানায়।

১৭ জানুয়ারি, শুক্রবার বিকেলে চৌহালী উপজেলার চরছলিমাবাদ এলাকার ভূতের মোড় নৌঘাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার চর ধলেশ্বরী গ্রামের ইসলাম (৩৯), বরগুনা জেলার সড়কগাছিয়া গ্রামের সুমন সেখ (২৩), খাগবুনিয়া গ্রামের রিয়াজ খাঁ (২২), লাকুরতলা গ্রামের মোহাম্মদ ফেরদৌস (২২) ও মোহাম্মদ আমজাদ তপু (২৬)।

চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ হোসেন- জানান, শুক্রবার (১০ জানুয়ারি) ভোর ৬টার দিকে মুন্সীগঞ্জের ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনায় ওটি বিন জামান-১ নামের তেলবাহী জাহাজের ৬ কর্মচারীকে জিম্মি করে ৩৫০ মেট্রিক টন ফার্নেস অয়েল লুট করে ডাকাত দল। এ ঘটনার পরেরদিন মুন্সীগঞ্জ সদর থানায় একটি মামলা হয়। এ মামলার প্রেক্ষিতে যমুনা নদীর চৌহালীতে চোরাই ফার্নেস অয়েলসহ বাল্কহেডটি পৌঁছালে তাদের গ্রেপ্তার করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews