1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

৮৩ শতাংশ মানুষ রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট চায়

  • শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২৪৭ গননা করুন

একতা ডেস্কঃ রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট চায় ৮৩ শতাংশ মানুষ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত এক জরিপে এমন মতামত এলেও সংবিধান সংস্কার ও নির্বাচনি ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশে পরোক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে। ফলে ইসি সংস্কার কমিশনের সুপারিশ তৈরির জন্য বিবিএস ওই জরিপ চালালেও সুপারিশে জনমতের প্রতিফলন ঘটেনি।

বিবিএস পরিচালিত একটি জরিপের প্রতিবেদন পর্যালোচনা করে তথ্যটি পাওয়া গেছে। অবশ্য ইসি সংস্কার কমিশন বলছে, সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতে রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট হলে সরকার ব্যবস্থায় পরিবর্তন চলে আসবে। যে কারণে তাদের সুপারিশে জরিপের ফলাফলের প্রতিফলন ঘটানোর সুযোগ ছিল না।

ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচনি ব্যবস্থা সংস্কার কমিশন তার সুপারিশ তৈরির জন্য জন্মত জরিপ পরিচালনার উদ্যোগ নেয়। সংস্কার কমিশনের অনুরোধে জরিপ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠান বিবিএস ‘বৈজ্ঞানিকভাবে স্বীকৃত পদ্ধতিতে গত ২০-২২ ডিসেম্বর মাঠপর্যায়ে জরিপ চালায়।

জরিপটির গ্রহণযোগ্যতার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ, সংসদ সচিবালয়, অর্থ বিভাগ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, নির্বাচন কমিশন সচিবালয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বিবিএসের উপযুক্ত প্রতিনিধিদের সমন্বয়ে একটি ওয়ার্কিং কমিটি, একটি টেকনিক্যাল কমিটি ও একটি মনিটরিং কমিটি গঠন করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews