1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত

রাশিয়ার সম্পর্ক জোরদার যুক্তরাষ্ট্রের শত্রু দেশগুলোর সঙ্গে

  • শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৮৯ গননা করুন

একতা ডেস্কঃ ইরান রাশিয়ার সঙ্গে ২০ বছর মেয়াদি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল শুক্রবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ চুক্তিতে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্রের শত্রু দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও বেশি জোরদার হলো। ২০২২ সালে ইউক্রেনের সাথে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া আন্তর্জাতিক কূটকৌশলে পরিবর্তন এনেছে। পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণে রাশিয়া এখন যুক্তরাষ্ট্রের শত্রু দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করছে। এর মধ্যে ইরান, উত্তর কোরিয়া, চীন ও বেলারুশ রয়েছে।

ইরান ও রাশিয়ার সম্পর্ক সামরিক খাতে আরও দৃঢ় হয়েছে। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের পর, রাশিয়া ইরান থেকে ড্রোন কিনে ইউক্রেনে ব্যবহার করেছে। দুই দেশ যৌথভাবে সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা করছে। পাশাপাশি তাদের বাণিজ্যিক সম্পর্কও বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে তেল ও গ্যাস বাণিজ্য। রাশিয়ার সঙ্গে ২০ বছর মেয়াদি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান। শুক্রবার (১৭ জানুয়ারি) মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ চুক্তি স্বাক্ষর করেন। খবর আলজাজিরার।

রাশিয়া এবং উত্তর কোরিয়ার সম্পর্কও শক্তিশালী হয়েছে। দুই দেশই পশ্চিমাদের শত্রু হিসেবে পরিচিত এবং তারা একে অপরকে অর্থনৈতিকভাবে সমর্থন করছে। রাশিয়াকে সামরিক অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ করছে উত্তর কোরিয়া। এতে রাশিয়ার সামরিক শক্তি বাড়ছে।

চীন ও রাশিয়ার সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। বিশেষ করে বাণিজ্য এবং প্রযুক্তির ক্ষেত্রে। চীন রাশিয়ার সঙ্গে তেল, গ্যাস ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ লেনদেন করছে। রাশিয়া ও চীন একে অপরকে কৌশলগত অংশীদার হিসেবে দেখতে শুরু করেছে। মূলত বিশ্ব শক্তির ভারসাম্য নিজেদের পক্ষে রাখতে চাইছে তারা। বেলারুশ রাশিয়ার কাছ থেকে সামরিক সহযোগিতা পাচ্ছে। ইউক্রেন যুদ্ধের পর, দুই দেশ একসঙ্গে সামরিক কার্যক্রম পরিচালনা করছে এবং বেলারুশ রাশিয়ার প্রধান সহযোগী হয়ে উঠেছে।

এই ঘনিষ্ঠ সম্পর্ক পশ্চিমা দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মনে করছে, রাশিয়া ও তার শত্রু দেশগুলোর সম্পর্ক বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। বিশেষ করে ইরান, উত্তর কোরিয়া ও চীনের সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতা বিশ্ব রাজনীতিতে অস্থিরতা তৈরি করতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews