1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ইনস্টাগ্রাম ফিচারের টার্গেট যুক্তরাষ্ট্রের টিকটকাররা

  • সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৯৯ গননা করুন

একতা ডেস্কঃ যুক্তরাষ্ট্রে আদালতের নির্দেশে গতকাল রবিবার কিছু সময়ের জন্য টিকটকের সেবা বন্ধ করার পর ফের সচল হতে শুরু করেছে অ্যাপটি। যুক্তরাষ্ট্রের বসবাসকারী বিপুলসংখ্যক টিকটক ব্যবহারকারীকে আকৃষ্ট করতে বেশ কিছু আপডেট নিয়ে আসছে ইনস্টাগ্রাম। সেই সঙ্গে নতুন ভিডিও তৈরির অ্যাপ ‘এডিটস’ চালু করার ঘোষণা দিয়েছে মেটা। জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকাটের সঙ্গে বেশ মিল রয়েছে নতুন অ্যাপটির।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানান, ইনস্টাগ্রামের প্রোফাইল পেজে ছবি দেখানোর পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ইনস্টাগ্রামের প্রোফাইল ছবি গ্রিডে আয়তক্ষেত্রাকার হিসেবে প্রদর্শিত হবে, যা অনেকটা টিকটক প্রোফাইল পেজের মতো। শনিবার মোসেরি আরও জানান, ইনস্টাগ্রাম রিলসের ভিডিওর সময়সীমা ৯০ সেকেন্ড থেকে বাড়িয়ে ৩ মিনিট করা হবে। এর ফলে, টিকটকের মতো ইনস্টাগ্রামও ব্যবহারকারীদের দীর্ঘ ভিডিও তৈরি করার সুযোগ দিচ্ছে। ২০২৩ সালে বড় দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করার ফিচার শুরু করেছিল টিকটক।

গত শনিবার রাতের মধ্যে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের অ্যাকসেস বন্ধ করে দেয় টিকটক এবং ক্যাপকাট। কারণ, এর কয়েক ঘণ্টা পরেই একটি আইন কার্যকর হওয়ার কথা ছিল যা টিকটককে নিষিদ্ধ করার চেষ্টা করছিল। তবে টিকটক বন্ধের সুযোগ নিয়ে নতুন ব্যবহারকারী আকৃষ্ট করার আশা করছিল ইনস্টাগ্রাম। তবে সে আশাটি অপূর্ণ থাকতে পারে। গত রবিবার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটকের জন্য একটি নির্বাহী আদেশ জারি করার ঘোষণা দেন এবং পরে অ্যাপটি পুনরায় চালু হয়ে যায়।

২০২০ সাল থেকে বেশ জনপ্রিয়তা অর্জনের পর ইনস্টাগ্রামের বড় প্রতিযোগী হয়ে ওঠে টিকটক। এর ফলে ইনস্টাগ্রাম তার অ্যালগরিদম পুনর্বিন্যাস করতে বাধ্য হয়েছিল। একই বছরের আগস্টে প্রথমবারের মতো রিলস ফিচার চালু করে ইনস্টাগ্রাম। সে সময়ই টিকটক নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছিলেন ট্রাম্প।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews