1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

আবারও সিনেমায় আফরান নিশো

  • শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৮৮ গননা করুন

একতা ডেস্কঃ তার শুরুটা বিজ্ঞাপন থেকে হলেও এরপর ছোটপর্দা তারপর বিগস্ক্রিনে আসতেই বাজিমা। ঠিক এমনই অভিনেতা আফরান নিশোর ক্যারিয়ারগ্রাফ। শোবিজে এসেই যিনি অনবদ্য অভিনয় দেখিয়ে দর্শকের মন পেয়েছেন সহজেই।

রায়হান রাফীর সুড়ঙ্গতে নিশোর নিদারুণ অভিনয় যেন ছিল অভিনেতার কাছে এক তুড়ির কাজ। ছবিতে এতটাই নিজেকে জমিয়ে তুলেছিলেন যে এরপর থেকে বড় পর্দা ছাড়া আর কোথাও নিশোকে দেখতে চাননা ভক্তরা; তারা চান, আরো বেশি বেশি পর্দায় দেখা যাক নিশোকে।

সে সব প্রত্যাশী নিশো ভক্তদের জন্য এবার সুখবর। শাহীনের পরিচালনায় দাগী’ নামের একটি নতুন সিনেমায় দেখা যাবে আফরান নিশোকে। এর মধ্যে গুঞ্জনও ওঠে, এই ছবির জন্যে নাকি নাটক-ওয়েব সিরিজের কাজ ছেড়েছেন অভিনেতা। দর্শকরা তাহলে ধরে নিতেই পারেন, যে এই ছবি দিয়ে বড় কোনো চমক দিতে চলেছেন নিশো। জানা গেছে, গত ২১ অক্টোবর চলচ্চিত্র পরিচালক সমিতিতে ছবিটির নাম নিবন্ধন করা হয়েছে। নভেম্বরেই শ্যুটিং শুরু হওয়ার কথা। জানা গেছে, আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি। যদিও নির্মাতা সূত্র এর চেয়ে বেশি কিছু গণমাধ্যমকে জানায়নি। তবে নিশোর বিপরীতে কাকে দেখা যাবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি। কিছুদিনের মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমাটি নিয়ে সবকিছু ঘোষণা করা হবে বলে জানা গেছে। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের ব্যানারে মুক্তি পাবে ছবিটি।

প্রায় দেড় যুগ ধরে ছোটপর্দার সফল ক্যারিয়ার পেরিয়ে গত বছর ঈদুল ফিতরে সুড়ঙ্গ এর মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হন আফরান নিশো। রায়হান রাফীর পরিচালনায় এটি ব্যবসায়িকভাবে তুমুল সাফল্যও পায়।

তথ্যসূত্রঃ ভোরের কাগজ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews