1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে, না হলে বরাদ্দ বাতিল

এক্স নিয়ে মাহির ভিডিও পোস্ট

  • মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৩১০ গননা করুন

একতা ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যমে সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহির একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তাকে দেখা যায় গলায় একটি হলুদ পাইথন পেঁচিয়ে। ভিডিওর ক্যাপশনে মাহি লিখেছেন, “এই আমার এক্স, এর কথা কার কার মনে আছে?”

এটি প্রকাশের পরপরই তা ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। অনেকেই মাহির সাহসী উদ্যোগের প্রশংসা করেছেন। মাহি তার কর্মজীবন শুরু করেছিলেন টিকটক প্ল্যাটফর্মে। এখন পর্যন্ত প্রায় চার হাজারের মতো ভিডিও আপলোড করে তিনি লক্ষাধিক ভক্তের মন জয় করেছেন। তার অভিনব কনটেন্ট ও ব্যক্তিত্বের কারণে তিনি দ্রুত জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। ২০২০ সালে একটি ফ্যাশন শোতে প্রথম রানার-আপ হয়ে ক্যারিয়ার শুরু করেন মাহি। এরপর ছোট পর্দায় নিজের মেধা ও দক্ষতার ছাপ রেখে ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয়েছেন। তার অভিনীত নাটক ও মডেলিংয়ের কাজগুলো দর্শকদের হৃদয় জয় করেছে। বর্তমান সময়ের উদীয়মান এই তারকা সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। প্রতিনিয়তই ভিন্নধর্মী কনটেন্টের মাধ্যমে ভক্তদের বিনোদন দিয়ে যাচ্ছেন তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews