রনি আকন্দ, জয়পুরহাটঃ ‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলেক্ষে জয়পুরহাট জেলার কালাইয়ে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মেলা চলবে আগামীকাল বুধবার ৩০ জানুয়ারি পর্যন্ত। উপজেলা প্রশাসনের আয়োজনে ২৯ জানুয়ারি, বুধবার বেলা সাড়ে ১১ টায় কালাই সরকারি মহিলা কলেজ মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. শামিমা আক্তার জাহান। মেলায় বসেছে বিভিন্ন প্রথমিক-মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের ২১টি স্টল। উদ্ধোধন শেষে মেলার প্রতিটি স্টল ঘুরে ক্ষুদে বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমাআক্তার জাহানসহ আমন্ত্রিত অতিথিরা।

মেলায় বিভিন্ন স্টলে বিজ্ঞান বিষয়ে নতুন নতুন উদ্ভাবন নিয়ে কথা বলতে পেরে উচ্ছ্বসিত ক্ষুদে বিজ্ঞানীরা। এসব দেখতে পেরে দারুণ খুশি বিভিন্ন বয়সী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। মেলায় অংশ নেয়া বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নানা উদ্ভাবনী প্রদর্শন করেন। এসময়ে কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেকার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মনোয়ারুল হাসান, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যাক্ষ মো. নাজিম উদ্দিন, কালাই ডিগ্রি কলেজের অধ্যাক্ষ মো. হাবিবুর রহমানসহ বিবিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।

Leave a Reply