1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

চিত্রনায়িকা পপি অবশেষে মুখ খুললেন

  • বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৫ গননা করুন
চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি।
চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি।

একতা ডেস্কঃ দীর্ঘদিন আড়ালে থাকা বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি খবরের শিরোনাম হয়েছেন। নায়িকার গোপন বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে এসেছে। যা নিয়ে গতকাল মঙ্গলবার থেকেই তুমুল সমালোচনার ঝড় চলছে শোবিজ আর নেটদুনিয়ায়। নায়িকার পারিবারিক তথ্যমতে, পুরোনো ঢাকার ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে গোপনে বিয়ে করেছেন পপি। সেই সংসারে আছে চার বছরের একটি ছেলে সন্তান। তার নাম আয়াত।

নায়িকার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনেছেন তার ও ভাইবোনেরা। বাবার রেখে যাওয়া খুলনায় ৬ কাঠা জমি একাই দখল করতে চান পপি, এমন অভিযোগ তাদের। ইতোমধ্যেই পপি ও তার স্বামীর বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন তার ছোট বোন ফিরোজা পারভীন। পপি তার বাবার জমি একাই দখল করতে চান। বাধা দিলে ভাইবোনকে মেরে ফেলার হুমকিও দিচ্ছেন পপি ও তার স্বামী। শুধু তাই নয়, নায়িকা তার মাকেও নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে দৈনিক আমাদের সময় অনলাইন’র সঙ্গে কথাও বলেছেন পপির মা মরিয়ম বেগম মেরি।

তিনি জানান, খুলনার শিববাড়ির জমিদার বাড়ির পাশেই স্বামীকে নিয়ে অবস্থান করছেন পপি। ঢাকা ও খুলনায় যাওয়া-আসার মধ্যেই থাকেন এই চিত্রনায়িকা। পপির মা যে বাসাটিতে থাকেন, সেটির বিদ্যুতের লাইনও নিজ নামে করে নিয়েছেন এই চিত্রনায়িকা। আর তার বাবার ১১ কাঠা জমির মধ্যে অনেক আগেই ৫ কাঠা জমি লিখে নেন পপি। এখন বাকি ৬ কাঠা জমির জন্য ভাইবোনের (২ ভাই ও ৩ বোন) ও মাকে হুমকি দিয়ে যাচ্ছেন পপি ও তার স্বামী।

পপি আরও বলেন, ‘আমার বাবার কাছ থেকে আমি ৬ কাঠা জমি কিনেছি। আমার চাচা ও অন্যান্য শরিকি জমিও কিনেছি আমি টাকা দিয়ে। আমার কষ্টে অর্জিত টাকা দিয়ে কেনা জমি এখনো আমি ভোগদখল করতে পারিনি এদের অত্যাচারে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews