1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত

নুসরাত ফারিয়া আইন বিষয়ে পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন

  • বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৫ গননা করুন
বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

একতা ডেস্কঃ বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া উপস্থাপনার মধ্যদিয়ে শোবিজে তার পথচলা শুরু করেছিলেন। তারপর ধীরে ধীরে জায়গা করে নিলেন সিনেমায়। বর্তমানে থিতু হয়েছেন চলচ্চিত্র অঙ্গনে। দেখতে দেখতে ক্যারিয়ারে ১০ বছর পূর্ণও করে ফেলেছেন তিনি। তবে অভিনয়ের পাশাপাশি লেখাপড়াও জারি রেখেছেন সমানতালে।

ক্যারিয়ারের ব্যস্ত সময়েই অভিনয় থেকে বিরতি নিয়ে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ‘ব্যাচেলরস অব ল’তে চার বছরের শিক্ষাজীবন শেষ করেছিলেন নুসরাত। সেখানে সেকেন্ড ক্লাস পান। এবার ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন নুসরাত ফারিয়া। সবকিছু ঠিক থাকলে এ বছর সেপ্টেম্বরে দেশটিতে যাবেন বলে দেশের এক সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন এ নায়িকা।

নায়িকা বলেন, ‘অভিনয়ের পাশাপাশি ডিগ্রিটাও সম্পন্ন করতে চাই। এবার ‘বার অ্যাট ল’ পড়তে লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন। এবার সেই স্বপ্নটি পূরণ করতে চাই।

অভিনয় ছেড়ে আইনি পেশায় যোগ দেবেন কি না, প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে ডিগ্রি অর্জন করি। বাকি সব প্রশ্নের উত্তর সময়ই দেবে।’ নুসরাত ফারিয়া দেশের সিনেমায় প্রতিষ্ঠিত একজন অভিনেত্রী।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews