1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

কমলার আইকিউ কম বললেন ট্রাম্প

  • সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৪৫২ গননা করুন

একতা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যাডিসন স্কয়ার গার্ডেন স্পটে গতকাল রোববার নির্বাচনী সমাবেশ করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এই সমাবেশের শুরুতে ট্রাম্পের মিত্ররা বেশ কিছু অম্লীল ও বর্ণবাদী মন্তব্য করেন। বক্তব্যের শুরুতে ট্রাম্প সমবেত জনতার উদ্দেশে প্রশ্ন করেন, চার বছর আগের চেয়ে কি এখন আপনারা ভালো আছেন? এ সময় জনতা সমস্বরে বলে ওঠে, ‘না।’

৫ নভেম্বরের ভোটে জয়ী হলে অপরাধীদের হামলা থেমে যাবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। ট্রাম্প বলেন, ‘প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস খুবই কম আইকিউসম্পন্ন (বুদ্ধির সূচক)। সমাবেশে নিউইয়র্কের একসময়ের মেয়র ও ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী রুডি জিলিয়ানি বলেন, ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের সময় কমলা হ্যারিস সন্ত্রাসীদের পক্ষ নিয়েছেন। কমলা হ্যারিস ফিলিস্তিনিদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে চেয়েছেন বলে অভিযোগ করেন তিনি। সমাবেশে উপস্থিত কৌতুক অভিনেতা টনি হিঋক্লিফ বক্তব্যে স্কুল ভাষা ব্যবহার করেন। তিনি বলেন, লাতিনোরা সন্তানের জন্ম দিতে ভালোবাসে।’ তিনি যুক্তরাষ্ট্রের ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকোকে ‘আবর্জনার ভাসমান দ্বীপ’ বলেছেন। হিঞ্চক্লিফের এই বক্তব্যের পর পুয়ের্তো রিকোর সংগীতশিল্পী রিকি মার্টিন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্প্যানিশ ভাষায় দেওয়া এক পোস্টে লিখেছেন, তাঁরা আমাদের নিয়ে এমনটাই ভাবে। যদিও পুয়ের্তো রিকোর বাসিন্দারা যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিতে পারেন না। তবে পুয়ের্তো রিকো থেকে যাঁরা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে চলে গেছেন, তাঁরা নির্বাচনে পুরোপুরি অংশ নিতে পারেন। তাঁদের মধ্যে অনেকেই পেনসিলভানিয়ার বাসিন্দা।

ট্রাম্পের নির্বাচনী প্রচারের পর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ই-মেইল বার্তায় জানান, বিপজ্জনক বিভাজন ও অবমাননাকর বার্তার প্রতিফলন ঘটেছে এই নির্বাচনী সমাবেশে। জরিপে দেখা গেছে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর প্রায় সমানে সমান অবস্থানে রয়েছেন। বাইডেন প্রশাসনের অভিবাসীদের সামলানো ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে হ্যারিসের উদ্দেশে তীর্যক মন্তব্য ছুড়েছেন ট্রাম্প। মার্কিন এই প্রেসিডেন্ট বলেছেন, ‘তিনি (হ্যারিস) এটা নড়বড়ে করে ফেলেছেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সব ঠিক করে দেব। মিশিগানে গতকাল এক নির্বাচনী সমাবেশে মুসলিম ভোটারদের কাছে তাঁকে ভোট দেওয়ার আবেদন করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

তথ্যসূত্রঃ প্রথম আলো

 

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews