স্টাফ রিপোর্টারঃ মাগুরা সদর ২৫০ শয্যার হাসপাতাল ও মেডিকেল কলেজের ডাক্তারদের সময় মতো চেম্বারে না পাওয়া, ভূইফোঁড় ক্লিনিকগুলোতে পার্টটাইম ডিউটি করাসহ হাসপাতালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ দূর করা এক্স-রে ও প্যাথলজিকাল বিভাগ সচল না থাকা ও হাসপাতালে দালালী চক্রের দাপটের বিরুদ্ধে অভিযোগ এনে মাগুরা জেলা গণকমিটি এক সমাবেশ করে ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ১১টায়। সমাবেশস্থল মাগুরা প্রেসক্লাবের সামনে থেকে গণকমিটির সভাপতি মহব্বত আলীর নেতৃত্বে কমিটির নেতা ও কর্মীবৃন্দ র্যালি করে জেলা প্রশাসকের অফিসে গিয়ে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখিত সমস্যাসহ মোট ১১ দফা দাবির উল্লেখ রয়েছে। জেলা গণকমিটি ইতিপূর্বে এ অসঙ্গতিগুলো তুলে একাধিকবার সমাবেশ করেছে। তবুও এ ব্যাপারে কারো কোন টনক নড়েনি বলে বক্তারা তাদের বক্তব্যে তুলে ধরেন। তাছাড়া এর পরেও যদি হাসপাতাল কর্তৃপক্ষ এব্যাপারে কোন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করে গণকমিটি আরো দুর্বার আন্দোলন গড়ে তুলবেন বলেও নেতৃবৃন্দ হুশিয়ারী দিয়েছেন।
মহব্বত আলীর সভাপতিত্বে এ সমাবেশে আরো বক্তব্য রাখেন কাজী ফিরোজ শম্পা বসু, হিমাংশুদেব বর্মণ, ও জিন্নাতুন নূর প্রমুখ।

Leave a Reply