1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ব্রিটেনের নতুন সরকার ৫ মাসে ৩৬০০ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো

  • সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৮৮ গননা করুন

একতা ডেস্কঃ ক্ষমতায় আসার মাত্র পাঁচ মাসের মধ্যে ৩ হাজার ৬০০ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ব্রিটেনের বর্তমান লেবার সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ১৮ অক্টোবর ব্রিটেন থেকে রেকর্ড সংখ্যক নাইজেরিয়ান এবং ঘানার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়। ইংল্যান্ডের গ্যাটউইক এয়ারপোর্ট থেকে একটি সিংগেল ফ্লাইটে ৪৪ অভিবাসীকে তাদের দেশে পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগে থেকেই অভিবাসীদের ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে। এই ফ্লাইট সেই পদক্ষেপের অংশ। সাধারণ নির্বাচনের পর ১৮ অক্টোবরে এটিই একক কোনও ফ্লাইটে সবচেয়ে বেশি অভিবাসী ফেরত পাঠানোর ঘটনা।

ক্ষমতা গ্রহণের পর থেকে লেবার পার্টির সরকার ব্রাজিলের প্রায় ২০০ জন এবং ভিয়েতনাম ও তিমুর-লেস্টের প্রায় ২০০ জন অভিবাসীকে ফেরত পাঠিয়েছে। সব মিলিয়ে বিভিন্ন দেশে গত পাঁচ মাসে ৩ হাজার ৬০০ জনকে ফেরত পাঠানো হয়েছে। পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়া, লিথুয়ানিয়া এবং রোমানিয়ার মতো দেশেও অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, ১৮ অক্টোবরের আগ পর্যন্ত ২০২০ সাল থেকে নাইজেরিয়া এবং ঘানায় মাত্র চারটি ফ্লাইট গেছে। এসব ফ্লাইটে সম্মিলিতভাবে মাত্র ৫০ জন অভিবাসীকে পাঠানো হয়েছে। অথচ লেবার ক্ষমতায় আসার পর ১৮ অক্টোবরের সর্বশেষ একটি ফ্লাইটেই ৪৪ জনকে পাঠানো হয়েছে।

অন্যদিকে, দ্য গার্ডিয়ান ফেরত পাঠানোর আগে চারজন নাইজেরিয়ানের সাথে কথা বলে। তাদের একজন সুইসাইড করার চেষ্টা চালিয়েছেন। আরেক ব্যক্তি জানান, তিনি ১৫ বছর ধরে ব্রিটেনে থাকার পরেও তার এসাইলাম আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। তৃতীয়জন বলেছেন, তাকে ছোটবেলায় এক্সপ্লোয়টেশন করা হয় এবং তার শরীরে নির্যাতনের দাগ রয়েছে। হিউম্যান ট্রাফিকিংয়ের শিকার হয়েও তার এসাইলাম দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। চতুর্থ আরেকজন বলেছেন, এসাইলাম আবেদন বাতিল হওয়ার পরে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার জন্য একজন আইনজীবীর সন্ধান করেন। কিন্তু তার প্রতিনিধিত্ব করার জন্য কোনও আইনজীবীকে খুঁজে পাননি।

সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, আমরা ইতোমধ্যে ইমিগ্রেশন আইন প্রয়োগের ক্ষেত্রে বড় অগ্রগতি অর্জন করেছি। যেসব অভিবাসীর যুক্তরাজ্যে থাকার অধিকার নাই তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। ইতোমধ্যে কঠোরভাবে এই আইন বাস্তবায়ন করা হচ্ছে। গত পাঁচ মাসে রেকর্ড সংখ্যক অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

তথ্যসূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews