একতা ডেস্কঃ দীর্ঘদিন অসুস্থজনিত বিরতির পর মঞ্চে ফিরেছিলেন সাবিনা ইয়াসমিন। কিন্তু সেই ফেরাটা খুব একটা সুখকর হয়নি। গান গাইতে গাইতে হঠাৎ অসুস্থ হয়ে দর্শকদের সামনে মঞ্চেই লুটিয়ে পড়েছিলেন তিনি। তারপর দ্রুত নেওয়া হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে।
সেখানে তিনদিন ভর্তি থাকার পর চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে যান তিনি। অবশেষে কিছুটা সুস্থ হয়েই নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। দেশের এই গানটি লিখেছেন বরেণ্য গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান। গানটির সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন।
Leave a Reply