একতা ডেস্কঃ আজ অভিনেত্রী মিমি চক্রবর্তীর জন্মদিন। তিনি একজন পশুপ্রেমী সে কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। দিনের শেষে বাড়ি ফিরলে তাকে ঘিরে ধরে তার প্রিয় পোষ্য আর সারমেয়রা। মাথায় হাত বুলিয়ে প্রত্যেককে আদর করেন মিমি চক্রবর্তী। বিশেষ এই দিনে কেক কেটে সেলিব্রেশনের পাশাপাশি একটু অন্যভাবে জন্মদিন পালন করতে ভালোবাসেন বার্থডে গার্ল। এরমধ্যে খুশির খবর হলো, জন্মদিনের আগের দিনই পঞ্চম সন্তানের মা হয়েছেন মিমি। গতকাল সোমবার তার পরিবারে এল আরও এক নতুন সদস্য। যে সংস্থা থেকে সারমেয় দত্তক নিলেন সেখানের সদস্যরা তাকে জন্মদিনের আগাম উপহার হিসেবে চারাগাছ তুলে দিয়েছেন অভিনেত্রীর হাতে। পঞ্চম সন্তানকে কোলে নিয়ে আরও একবার ‘মা’ হওয়ার আনন্দ উপভোগ করছেন মিমি। মিমি জানিয়েছেন, এর আগেও ক্যানসার আক্রান্ত সারমেয়কে দত্তক নিয়েছিলেন। তার নাম রেখেছিলেন ফেব্রুয়ারি। কিন্তু অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত বাঁচাতে পারেননি।
এবার একটি খুদে সারমেয়কে প্যাসিভ অ্যাডপ্ট করলেন। নতুন সন্তানের নামও ফেব্রুয়ারি-ই রাখলেন অভিনেত্রী। সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি, মধ্যরাতে বার্থডে সেলিব্রেশন এখন লেটেস্ট ট্রেন্ড। আর সেই ট্রেন্ডে গা ভাসালেন টলি কুইন মিমিও। তার অনুপস্তিতিতেই মিমির বাড়িতে হাজির তার কাছের বন্ধুরা। মিমি তার সন্তানদেরও কাছে আসার জন্য বলেন। এরপর হাসি-মজা-আনন্দের মধ্যে দিয়ে জমে উঠেছিল মধ্যরাতের বার্থডে পার্টি।
Leave a Reply