একতা ডেস্কঃ যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আসন্ন ভালোবাসা দিবসে প্রকাশ হচ্ছে তার নতুন গান ‘কষ্ট ভীষণ’। আহমেদ রিজভীর কথায় এর সুর করেছেন মনোয়ার হোসেন টুটুল। সংগীতে আছেন পার্থ মজুমদার। ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এছাড়াও আসিফের হাতে রয়েছে একাধিক নতুন কাজ। গানের পাশাপাশি আসিফ সরব আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। কাজের সবশেষ খবর, নানা ইস্যু ও ব্যক্তিজীবনের কথা লিখে যান ফেসবুকে। কখনো আবার ভক্ত-শ্রোতাদের কাছে মানবিক সহযোগিতার আহ্বানও জানান। মাঝেমধ্যে মজার ছলেও গায়ক লিখে যান নানা কথা। তারই ধারাবাহিকতায় আসিফ এবার লিখলেন, প্রজন্ম নিয়ে।
এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আদিত্যেস হাজরা দ্রোণ। আট বছর বয়সী ভাতিজা আমার। প্রিয় রাজদার ছোট ছেলে। স্যারের সাথে দেখা হয়েছে কক্সবাজার পিকনিকে। বাবার সাথে এসেছিল। একসাথে অটোতে ঘুরেছি, খাতির হয়ে যায় আমাদের। শুধু জিজ্ঞেস করেছিলাম, আমরা কি ভাল বন্ধু হতে পারি! দ্রোণ বলল, কিভাবে সম্ভব! তুমিতো জেনারেশন মিলেনিয়াম। একটু বেকুব হয়েই জিজ্ঞেস করলাম- মিলেনিয়ামটা কি! তুমি কো দ্রোণ বলল, আমি জেনারেশন আলফা। জেন জি আমাদের ইমিডিয়েট সিনিয়র। এরপর আসবে জেনারেশন বিটা, তারপর গামা।
Leave a Reply