1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

জাতিসংঘে ইসরায়েলের নিষেধাজ্ঞা

  • মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৩৩ গননা করুন

একতা ডেস্ক: ইসরায়েল ও তাদের অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএর কার্যক্রম তিন মাসের মধ্যে নিষিদ্ধ করে ইসরায়েলি পার্লামেন্ট বিল পাস করেছে। ২৯ অক্টোবর, মঙ্গলবার বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, এর ফলে ইউএনআরডব্লিউএ কর্মীদের সঙ্গে ইসরায়েলি কর্মকর্তাদের যোগাযোগও নিষিদ্ধ হবে। এতে জাতিসংঘ সংস্থাটির কার্যক্রম গাজা ও ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে মারাত্মকভাবে ব্যাহত হবে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ত্রাণ পৌঁছাতে গাজার সব সীমান্ত নিয়ন্ত্রণকারী ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে ইউএনআরডব্লিউএর সহযোগিতা অপরিহার্য। সেখানকার ভূমিতে কাজ করা জাতিসংঘের প্রধান সংস্থা এটিই। তবে নতুন আইনের কারণে ইসরায়েলের ভেতরে ইউএনআরডব্লিউএ কর্মীদের আর আইনি দায়মুক্তি থাকবে না এবং পূর্ব জেরুজালেমে সংস্থাটির সদরদপ্তর বন্ধ হয়ে যাবে। এনিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এই আইনগুলো বাস্তবায়ন হলে তা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসন এবং সামগ্রিকভাবে এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য ক্ষতিকর হবে।

ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, এই আইনগুলোর কারণে ফিলিস্তিনিদের ভোগান্তিকে আরও বাড়িয়ে দেবে। ইসরায়েলের নতুন পদক্ষেপে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানিসহ বেশ কয়েকটি দেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

তথ্যসূত্রঃ ইত্তেফাক

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews