1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ময়মনসিংহে শতাধিক মোবাইল চুরির জিডি আজহারীর মাহফিল থেকে

  • রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮২ গননা করুন
জনপ্রিয় ইসলামী স্কলার ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী।
জনপ্রিয় ইসলামী স্কলার ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী।

একতা ডেস্কঃ শতাধিক মোবাইল চুরির ঘটনা ঘটেছে ময়মনসিংহের জনপ্রিয় ইসলামী স্কলার ও গবেষক ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে। শতাধিক ভুক্তভোগী কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ১৫ ফেব্রুয়ারি, শনিবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় একের পর এক জিডি করেন ভুক্তভোগীরা। ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল।

এই ভিড়ের সুযোগ নিয়ে সংঘবদ্ধ চোরচক্র মোবাইল ফোন চুরি করেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ সূত্র জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি চোরচক্র শনাক্তে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। মাহফিল শেষে এ ধরনের চুরির ঘটনা নিয়ে উপস্থিত মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন।

কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান বলেন, মাহফিলে মোবাইল চুরির ঘটনায় ভুক্তভোগীরা একের পর এক সাধারণ ডায়েরি করছেন। সর্বশেষ শনিবার রাত ৯টা পর্যন্ত শতাধিক মোবাইল চুরির জিডি হয়েছে। এসব ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews