একতা ডেস্কঃ নির্বাচিত হলে হজযাত্রীদের কাছ থেকে ৩০ হাজার টাকা অতিরিক্ত আদায় করবেন এবং তা সবাই মিলে ভাগ করে নেবেন এমন মন্তব্য করলেন আসন্ন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নির্বাচনের প্রার্থী প্যানেলপ্রধান সৈয়দ গোলাম সরোয়ার। এটি তার প্রকাশ্য ঘোষণা। গত ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার হাব নির্বাচনের নির্বাচনী সমাবেশে তিনি এ ঘোষণা দেন। যদি আমি নির্বাচিত হই, তাহলে হজযাত্রী প্রতি ৩০ হাজার টাকা অতিরিক্ত নেব এবং তা আমরা ভাগ করে নেব। এ ধরনের অনৈতিক ঘোষণা দেওয়ায় হাব সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সদস্যরা বলেন, আমরা আল্লাহর মেহমানদের সেবা করার কাজে নিয়োজিত। এটি শুধু ব্যবসা নয়, আমাদের জন্য একটি পবিত্র দায়িত্ব। তবে সৈয়দ গোলাম সরোয়ারের সিন্ডিকেট করে হজযাত্রীদের থেকে অতিরিক্ত টাকা আদায়ের পরিকল্পনা গ্রহণ করা মানে হলো এই পবিত্র কাজকে কলুষিত করা। সাধারণ হজ এজেন্সির মালিকরা এমন ঘৃণিত কাজ হতে দেবে না।
Leave a Reply