1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

তৌসিফ-কেয়া পায়েল জুটির দর্শকপ্রিয়তা বাড়ছে

  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২৪৮ গননা করুন

একতা ডেস্কঃ দেশী বাংলা নাটকে ধীরে ধীরে দর্শকপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী কেয়া পায়েল জুটি। একের পর এক নাটকে জুটি বেধে প্রশংসা কুড়াচ্ছেন দুজন। পর্দায় তাদের রোমান্স পছন্দ করছেন দর্শকরা। এ বছর ‘চাঁদের হাট, ‘রূপকথা’, ‘সুন্দরী, গুড ফর নাথিং, ‘দুষ্টু প্রেম, ইচ্ছাপূরণ, ‘সামার ব্রেক, পালিয়ে বিয়েসহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তৌসিফ-কেয়া জুটি যেগুলোর বেশিরভাগই হিট। দর্শক প্রত্যাশা পূরণে সামনে আরো তিন নাটকে জুটিবদ্ধ হয়ে আসছেন তৌসিফ-কেয়া। এরই মধ্যে ইউটিউবে দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল অভিনীত ম্যাজিক মোমেন্ট নাটকটি। প্রেম ও আকাঙ্ক্ষার গল্প নিয়ে নির্মিত এ নাটকটির চিত্রনাট্য লেখার পাশাপাশি পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, এজাজুল ইসলাম, মনিরা মিঠু, তানজিম অনিক, মাহমুদুল ইসলাম মিঠু, জি এম মাসুদ প্রমুখ। নাটকটি প্রকাশিত হয়েছে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।

এদিকে রোমান্টিক গল্পের বাঁকবদলের উদাহরণ তুলে ধরতে এ জুটিকে নিয়ে ‘দ্বিধা’ নামে নতুন একটি নাটক নির্মাণ করেছেন পরিচালক মহিদুল মহিম। শিগগিরই নাটকটি সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব কেয়া পায়েল ও তৌসিফ মাহবুব চ্যানেলে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন এ নাট্যকার ও নির্মাতা। এদিকে আগামীকাল বিন্দু ভিশন প্রকাশ করবে ভালোবেসে কাছে এসে’ নাটকটি।

সাজ্জাদ হোসেন বাপ্পির গল্প নিয়ে নাটকটি পরিচালনা করেছেন মীর আরমান হোসেন। এতে তৌসিফ-কেয়া জুটির পাশাপাশি অভিনয় করেছেন শাহরুখ ফারদিন সুব্রত, অদিতি জামান, সাবেরী আলম, সমু চৌধুরী, মনিরা মিঠু, গীতশ্রী প্রমুখ। স্বল্প সময়ের ব্যবধানে তিনটি নাটক প্রকাশ নিয়ে অভিনেতা তৌসিফ ও কেয়া পায়েলের ভাষ্য, প্রতিটি নাটকের গল্পই যখন ভিন্ন, তখন তা কাছাকাছি সময়ে প্রকাশ পেলে ভাবার কিছু নেই। কোনো জুটি যখন দর্শক মনে ছাপ ফেলে, তখন তাদের কাছে দর্শকের প্রত্যাশাও বেড়ে যায়। অপেক্ষায় থাকেন নতুন আয়োজনের।

আমাদের ক্ষেত্রেও সেটিই হয়েছে। এ বছর কেয়া পায়েলের সঙ্গে বেশ কিছু নাটকে জুটি বেঁধে অভিনয় করেছি এবং দর্শক সাড়াও পেয়েছি ভালো। নির্মাতারা সেটি জেনে আমাদের নিয়ে নতুন নতুন সব গল্প দর্শকের সামনে তুলে ধরার পরিকল্পনা করেছেন। সে পরিকল্পনায় নাটকগুলো পরপর রিলিজ দেওয়া হচ্ছে।

তথ্যসূত্রঃ কালের কণ্ঠ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews