1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সামরিক বাজেট ৩ গুণ বৃদ্ধি করার সিদ্ধান্ত ইরানের

  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৩৬১ গননা করুন

একতা ডেস্কঃ ইসরায়েলের সঙ্গে বাড়তি উত্তেজনা এবং গাজা ও লেবাননে যুদ্ধের মধ্যে সামরিক বাজেট বাড়ানোর পথে হাঁটছে মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর ইরান। ২৯ অক্টোবর, মঙ্গলবার ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানান, প্রায় তিন গুণ করা হচ্ছে দেশটির সামরিক খাতের বাজেট। খবর আল জাজিরার। পরিকল্পিত সামরিক বাজেট বৃদ্ধির প্রস্তাব সরকার সংসদে অনুমোদনের জন্য পেশ করেছে। এই প্রস্তাবিত বাজেটটি নিয়ে আলোচনা হবে এবং সংসদ সদস্যরা ২০২৫ সালের মার্চ মাসে এটি চূড়ান্ত করবেন বলে আশা করা হচ্ছে।

ফাতেমেহ মোহাজেরানি বলেছেন, দেশের প্রতিরক্ষা চাহিদা মেটাতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে এখন বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। সামরিক বাজেটে ২০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি দেখা যেতে পারে। তবে এর বাইরে বিস্তারিত আর কিছু বলেননি তিনি। থিংক ট্যাংক প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ইরানের সামরিক ব্যয় ছিল প্রায় ১০ দশমিক ৩ বিলিয়ন ডলার। অন্যদিকে ওই বছর ইসরায়েল সামরিক খাতে ২৭ দশমিক ৫ বিলিয়ন ডলার ব্যয় করেছে।

ওয়াশিংটন ভিত্তিক থিংক ট্যাংক কাউন্সিল অন ফরেন রিলেশন্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ইসরায়েলকে অন্তত ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে। বিশ্ব ব্যাংক থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২২ সালে সামরিক খাতে ৬ দশমিক ৮৫ বিলিয়ন ডলার ব্যয় করেছিল ইরান।

গেল শনিবার ইরানের সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। ইলাম, খুজেস্তান ও তেহরানে প্রায় ২০টি স্থানে এসব হামলা হয় এবং চারজন সেনা নিহত হয়। ইরানের গত ২ অক্টোবরের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই হামলা চালিয়েছে ইসরায়েল।

এদিকে হিজবুল্লাহ, হামাস এবং ইরানি সামরিক বাহিনীর নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে ওই দিন প্রায় ২০০ এর মতো ক্ষেপণাস্ত্র ইসরায়েলে নিক্ষেপ করে তেহরান।

তথ্যসূত্রঃ ইত্তেফাক

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews