1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

টিকটকের প্রতিষ্ঠাতা এখন চীনের শীর্ষ ধনী

  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২১১ গননা করুন
টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং

একতা ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহপ্রতিষ্ঠাতা ঝাং ইমিং চীনের শীর্ষ ধনীতে পরিণত হলেন। গবেষণা প্রতিষ্ঠান হুরুন রিসার্চ ইনস্টিটিউট প্রকাশিত এক শীর্ষ ধনীর তালিকায় তাঁর এমন অবস্থান দেখা গেছে। হুরুন রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুসারে, ঝাং ইমিংয়ের বর্তমান সম্পদের মূল্য ৪ হাজার ৯০০ কোটি ডলার। যা ২০২৩ সালের তুলনায় ৪৩ শতাংশ বেশি। ২০২১ সালে ৪১ বছর বয়সী ঝাং কোম্পানি তদারকির দায়িত্ব থেকে অব্যাহতি নেন। তবে কোম্পানিতে তাঁর ২০ শতাংশ মালিকানা আছে। চীন-সংশ্লিষ্টতার কারণে কিছু দেশ গভীর উদ্বেগ জানিয়ে থাকলেও বিশ্বে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপগুলোর একটিতে পরিণত হয়েছে টিকটক।

এদিকে যুক্তরাষ্ট্রে বাইটড্যান্সের মালিকানা বিক্রি করে দেওয়ার জন্য প্রতিষ্ঠানটিকে চাপ দেওয়া হচ্ছে। বিক্রি না করলে ২০২৫ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার পরিকল্পনা করছে ওয়াশিংটন। তবে টিকটক ও বাইটড্যান্স-দুই কোম্পানিরই দাবি, তারা চীন সরকারের প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করে।

যুক্তরাষ্ট্রের চাপে থাকলেও গত বছর বাইটড্যান্সের আন্তর্জাতিক লভ্যাংশের পরিমাণ ৬০ শতাংশ বেড়েছে। আর এর মধ্য দিয়ে ঝাং ইমিংয়ের নিজের ভাগ্যেরও পরিবর্তন হয়েছে। হুরুন রিসার্চ ইনস্টিটিউটের প্রধান রুপার্ট হুপওয়ার্ক বলেন, মাত্র ২৬ বছরে চীনে নতুন করে শীর্ষ ধনীর খাতায় নাম লেখানো ১৮-তম ব্যক্তি ঝাং ইমিং। সে তুলনায় যুক্তরাষ্ট্রে এমন ব্যক্তির সংখ্যা মাত্র চারজন। তাঁরা হলেন বিল গেটস, ওয়ারেন বাফেট, জেফ বেজোস ও ইলন মাস্ক।’ রুপার্ট হুগওয়ার্ক মনে করেন, এমন প্রবণতা চীনা অর্থনীতির কিছুটা গতিশীলতাকে ইঙ্গিত করছে। তবে শীর্ষ ধনীর ওই তালিকায় ঝাং চীনের বিশাল প্রযুক্তি খাতের একমাত্র প্রতিনিধি নন। চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্টের সহপ্রতিষ্ঠাতা পনি মা এ তালিকায় তৃতীয় অবস্থানে আছেন। তাঁর ব্যক্তিগত সম্পদের পরিমাণ আনুমানিক ৪৪ দশমিক ৪ বিলিয়ন পাউন্ড।

বলা হয়েছে এ দুই ব্যক্তির এই সাফল্যকে শুধু তাঁদের কোম্পানির সাফল্য দিয়েই ব্যাখ্যা করা যায় না। তাঁদের প্রতিদ্বন্দ্বীরা এক বছরে কম আয় করেছে, যার কারণে চীনের অর্থনীতি থমকে গেছে। মূলত তালিকায় নাম থাকা মানুষদের মধ্যে প্রায় ৩০ শতাংশের সম্পদের পরিমাণ বেড়েছে। অন্যদের কমেছে। হুপওয়ার্ক বলেন, হুরুন চায়না রিচ লিস্ট নামের তালিকাটি অভূতপূর্বভাবে তৃতীয় বছরের মতো সংকুচিত হয়েছে। কারণ, চীনের অর্থনীতি এবং শেয়ারবাজার একটি কঠিন বছর পার করেছে।’

তবে শাওমির মতো স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর জন্য এটি একটি ভালো বছর ছিল বলেও উল্লেখ করেন হুগওয়ার্ক।

তথ্যসূত্রঃ প্রথম আলো

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews