1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

সাভারে বকেয়া বেতনের দাবিতে দুই সড়কে শ্রমিকদের বিক্ষোভ

  • শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪১ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ দুটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সাভার ও আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ফলে দুটি আঞ্চলিক সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। ২২ ফেব্রুয়ারি, শনিবার সকাল থেকে সাভারের বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড এবং ছেইন অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন। শ্রমিকদের অভিযোগ, গত জানুয়ারি মাসের বেতন-ভাতা দিতে কারখানা কর্তৃপক্ষ তালবাহানা করছে।

বারবার তারিখ দিলেও তা পরিশোধ করছেন না। তারই জেরে ওই কারখানার শ্রমিকরা সকালে কর্মস্থলে যোগ দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কে নেমে অবরোধ করে রাখেন। ছেইন অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিক শহিদুল বলেন, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধের কথা থাকলেও বেতন পরিশোধ না করে ফেব্রুয়ারির ৯ তারিখে কারখানা অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে মালিক পক্ষ। গত ১৫ তারিখ পাওনা পরিশোধের দিন দেয় কর্তৃপক্ষ। কিন্তু সেই কথা বাস্তবায়ন না হওয়ায় শ্রমিকরা গত ১৬ ফেব্রুয়ারি সড়ক অবরোধ করেন।

সেসময় প্রশাসনের আশ্বাসে সড়ক ছেড়ে দেওয়া হলেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ না পেয়ে আজ জিরাবো আঞ্চলিক সড়ক অবরোধ করা হয়। পরে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেন। শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, আজ সাভার ও আশুলিয়ায় দুই পোশাক কারখানার শ্রমিকরা পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন। আমরা কারখানা দুটির মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। ছেইন অ্যাপারেলস লিমিটেড কারখানা কর্তৃপক্ষ মার্চের ৩ তারিখে বেতন পরিশোধের কথা জানিয়েছে। আর বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews