1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে, না হলে বরাদ্দ বাতিল

অঞ্জনা হাসপাতালে

  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৬ গননা করুন
চিত্রনায়িকা অঞ্জনা রহমান।
চিত্রনায়িকা অঞ্জনা রহমান।

একতা ডেস্কঃ একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা রহমান রক্তে ইনফেকশন জনিত কারণে গেল ৬ দিন ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ছয় দিনেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন নায়িকার ছেলে নিশাত মণি।

তিনি জানান, চলতি মাসের শুরুর দিকে জ্বরে পড়েন অঞ্জনা। জ্বর না কমলে ২২ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকটি পরীক্ষার পর রক্তের সংক্রমণ ধরা পড়ে। কিন্তু গত কয়েকদিন চিকিৎসা দিলেও এখনও সুস্থ হননি। এখন তার অবস্থা ভালোমন্দ কিছুই বলা যাচ্ছে না। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানিয়েছেন, আম্মুর রক্তে ইনফেকশন ধরা পড়েছে। সেই সঙ্গে রক্তে হিমোগ্লোবিন কমে গেছে। তাকে আরও অনেকটা দিন হাসপাতালেই থাকতে হবে। তারপর বোঝা যাবে আদতে কি হয়েছে। মনি বলেন, আমার আম্মুই চাননি তার অসুস্থতার কথা কাউকে কিছু বলি। উনি ভেবেছিলেন, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। অযথা নিজের অসুস্থতার কথা জানিয়ে কাউকে দুশ্চিন্তায় ফেলতে চাননি। অভিনেত্রী অঞ্জনার এক ছেলে ও এক মেয়ে। তারা দুজনেই অঞ্জনার সঙ্গে আছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews