1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে এই ব্যর্থতা সবার বললেন এম সাখাওয়াত

  • সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২১৮ গননা করুন

একতা ডেস্কঃ অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে তা শুধু সরকারের একার নয়, সবার। যেসব গভর্নর টাকা পাচারসহ নানা অপকর্মে জড়িত ছিল, তাদের বিচার আমরা করতে পারিনি। নির্বাচিত সরকার কি বিচার করতে পারবে, তা তিনি জানেন না বলে মন্তব্য করেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জ উত্তরণে সরকারের নেওয়া পদক্ষেপের সফলতা ও ব্যর্থতা নিয়ে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে গত ১৫ বছরে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক লুটপাটের কথা স্মরণ করিয়ে শ্রম উপদেষ্টা বলেন, ১৬টি ব্যাংক ও ৭টি আর্থিক প্রতিষ্ঠান থেকে ৪৮ হাজার কোটি টাকা লুটে নেওয়া হয়েছে। এর মধ্যে জনতা ব্যাংক থেকে ২৪ হাজার কোটি টাকা চলে গেছে। কোথাও শুনেছেন কেন্দ্রীয় ব্যাংকের কোনো গভর্নর পালিয়ে গেছেন? তিনজন গভর্নরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি গরিবের গভর্নরও পালিয়ে গেছেন।

এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার পরিস্থিতির উন্নতিতে কাজ করে যাচ্ছে। হয়তো এক বছরে আমরা অনেক কিছু করতে পারিনি, তবে এখন কাউকে গুম করা হচ্ছে না; সর্বোচ্চ বলা হচ্ছে ফ্যাসিবাদের দোসর।

এটা কি কোনো পরিবর্তন নয়, প্রশ্ন তোলেন তিনি। সংলাপে ব্যবসায়ীরা জ্বালানি সংকট, চাঁদাবাজি ও আর্থিক খাতে লুটপাটের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। ক্রমবর্ধমান পাঁচ লাখ কোটি টাকার খেলাপি ঋণের পেছনে রাজনৈতিক ছত্রছায়া ও বাংলাদেশ ব্যাংকের দুর্বলতাকেও দায়ী করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট থেকে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে এবং এক বছর পর এ সংলাপের আয়োজন করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews