1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

অপসারণ করা হলো বিসিবি সভাপতি ফারুককে

  • শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৩৩৬ গননা করুন

একতা ডেস্কঃ ক্রীড়ামহলে তোলপাড় শুরু হয়েছ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলমান টানাপোড়েনের মাঝে নতুন করে বড়সড় এক সিদ্ধান্তে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আনুষ্ঠানিকভাবে বিসিবি পরিচালক পদে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে। গতকাল ২৯ মে, বৃহস্পতিবার তারিখে জারি করা এক সরকারি চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মোঃ আমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, বিসিবির গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩.২(খ) (৪) অনুযায়ী এবং চলমান অনাস্থা পরিস্থিতি ও স্বাধীন তদন্ত প্রতিবেদনের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২৮ মে বিসিবির ৯ পরিচালক থেকে ৮ জন একযোগে ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে চিঠি পাঠান জাতীয় ক্রীড়া পরিষদে। তার আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফারুককে ডেকে পদত্যাগে ইঙ্গিত দেন বলে জানা যায়। যদিও ফারুক পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। বিপিএল সংক্রান্ত একাধিক আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ ওঠে ফারুকের বিরুদ্ধে, যেগুলোর তদন্তে গঠিত স্বাধীন কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এ মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বলে জানা গেছে।

এই সিদ্ধান্তের ফলে ক্রিকেট বোর্ডে এখন শূন্য হলো একটি পরিচালক পদ সাথে সভাপতি পদও এখন ফাঁকা, যেটিকে আইসিসি ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ হিসেবে দেখতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews